অনলাইন ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম

জ্বালানি তেল
ফাইল ফটো

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক অচলাবস্থার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। ফলে বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে, যা বিনিয়োগকারী ও অর্থনীতিবিদদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৯টায় আন্তর্জাতিক বাজারে জুন মাসে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৯ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে। টানা কয়েকদিন ধরেই এ তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।

একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দামও বেড়ে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ৯৭ দশমিক ৩১ ডলারে। আগের দিনগুলোর ধারাবাহিকতায় এই দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরান–এর মধ্যে পারমাণবিক ইস্যু নিয়ে দীর্ঘদিনের আলোচনায় স্থবিরতা তৈরি হওয়ায় তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর ফলে বাজারে অস্থিরতা বাড়ছে।

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, তারা গণমাধ্যমের মাধ্যমে কোনো ধরনের কূটনৈতিক দরকষাকষিতে আগ্রহী নয়। সহকারী প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস এক বিবৃতিতে বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে কঠোর অবস্থানে রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের লক্ষ্য, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ না দেওয়া। এই অবস্থান থেকে আপসের সম্ভাবনা আপাতত কম বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন...  জ্বালানি ফুরানো প্রথম দেশ হতে পারে বাংলাদেশ

বিশ্ববাজারে তেলের এই মূল্যবৃদ্ধি বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ তৈরি করছে। তেলের দাম বাড়লে পরিবহন খরচ ও পণ্যমূল্য বৃদ্ধি পায়, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেয়।

বিশ্লেষকদের আশঙ্কা, দ্রুত কূটনৈতিক সমাধান না এলে তেলের বাজারে এই অস্থিরতা আরও দীর্ঘস্থায়ী হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত

একই পরিবারের ১১ জন্মান্ধ সদস্যের পাশে এমপি নাসের রহমান, দিলেন আর্থিক সহায়তা ও চিকিৎসার আশ্বাস

ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ৪০টি মাদক ট্যাবলেট

মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ: স্বাস্থ্যমন্ত্রীর পরদিনই বিভাগীয় পরিচালকের পরিদর্শন

কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াতের গুরুত্ব

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তনের অভিযোগ, লোহাগড়ায় জমি নিয়ে উত্তেজনা

বীরগঞ্জের ভোগনগর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা

চার বিয়ে সুন্নত? নাকি সমাজের সবচেয়ে বড় ধর্মীয় বিভ্রান্তি

আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে কেয়ার বাংলাদেশ, রিলিফ প্যাক বিতরণ

রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

১০

শ্রীমঙ্গলে এক বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১

জামায়াতের রুকনদের আরও বেশি জান ও মালের কোরবানি দিতে হবে—মাগুরায় আব্দুল হালিম

১২

মাগুরার মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক, চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ

১৩

চন্দনাইশের ধোপাছড়ির ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল চিত্র

১৪

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে — মাগুরায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

১৫

মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১৬

পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা মামলার দ্বিতীয় আসামি গ্রেপ্তার

১৮

কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

২০