ইতিহাস প্রতিবেদক
১০ জুন ২০২৬, ৯:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাল-ডাল থেকে ক্যামেরা পর্যন্ত ৬০ পণ্যের দাম কমানোর প্রস্তাব বাজেটে

বাজেট

আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে চাল-ডাল, আলু থেকে শুরু করে প্রযুক্তি ও জীবনরক্ষাকারী পণ্যসহ প্রায় ৬০টি পণ্যের দাম কমানোর প্রস্তাব আসতে পারে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট উপস্থাপনের সময় এ প্রস্তাব দিতে পারেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, প্রস্তাবিত তালিকায় ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, ভোজ্যতেল, চিনি, লবণ, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ ও বিভিন্ন বীজসহ নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য অন্তর্ভুক্ত রয়েছে। এসব পণ্যের ওপর বিদ্যমান উৎসে কর ৫ শতাংশ, ২ শতাংশ ও ১ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হতে পারে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এছাড়া বাজেটে শিশুখাদ্য আমদানিতে শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি মসলা ও খেজুর আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের বিষয়টিও আলোচনায় রয়েছে।

চিকিৎসা খাতে জীবনরক্ষাকারী হার্টের রিং বা স্টেন্টের দাম প্রায় ২০ হাজার টাকা এবং চোখের ইন্ট্রাওকুলার লেন্সের দাম প্রায় ৫ হাজার টাকা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিডনি রোগীদের ডায়ালাইসিস ফিল্টারের ওপর শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের ফলে প্রতি সেশনে খরচ প্রায় ৮০০ টাকা কমবে।

আরো পড়ুন...  বাণিজ্য মেলায় মাটির শিল্পের নতুন প্রাণ

প্রযুক্তি খাতে মোবাইল সিমের ওপর কর সম্পূর্ণ প্রত্যাহার এবং ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার ও মনিটর আমদানিতে শুল্ক-ভ্যাট মওকুফের প্রস্তাব আসতে পারে।

বিনোদন ও সংস্কৃতি খাতে গিটার, পিয়ানো, ভায়োলিনসহ বিভিন্ন বাদ্যযন্ত্র এবং সিনেমাটোগ্রাফিক ক্যামেরার শুল্ক কমানোর প্রস্তাবও বাজেটে অন্তর্ভুক্ত থাকতে পারে।

অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, এই নতুন রাজস্ব নীতি করহার না বাড়িয়ে করের আওতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিচ্ছে। সরকার আশা করছে, এসব পদক্ষেপে উৎপাদন ব্যয় কমবে এবং মূল্যস্ফীতির চাপ কিছুটা কমবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে কেয়ার বাংলাদেশ, রিলিফ প্যাক বিতরণ

রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

শ্রীমঙ্গলে এক বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জামায়াতের রুকনদের আরও বেশি জান ও মালের কোরবানি দিতে হবে—মাগুরায় আব্দুল হালিম

মাগুরার মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক, চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ

চন্দনাইশের ধোপাছড়ির ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল চিত্র

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে — মাগুরায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা মামলার দ্বিতীয় আসামি গ্রেপ্তার

১০

কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১২

অবিশ্বাস্য হলেও সত্য: মৌলভীবাজারে একই মসজিদে একদিনে দুইবার জুমার নামাজ

১৩

কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

১৪

রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ সরকারি হাসপাতালের চিকিৎসক গ্রেপ্তার

১৫

‘মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’—জামায়াত এমপি

১৬

লবণাক্ত উপকূলীয় রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ

১৭

কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি

১৮

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও মাইক্রোবাসচালক নিহত, আহত ৬

১৯

মজুরি সংকটে বিপাকে কৃষক, মাগুরায় আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে কাটা হলো পাট

২০