মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি-
২৮ এপ্রিল ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে মেয়র পদে লাকির আগ্রহ, ‘সেবক’ হয়ে কাজের অঙ্গীকার

আব্দুল মতিন

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন লাকি।

তিনি জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক চেয়ারম্যান প্রার্থী। নিজের প্রার্থিতার বিষয়ে তিনি বলেন, জনপ্রতিনিধি নয়, বরং একজন “সেবক” হিসেবে পৌরবাসীর পাশে থাকতে চান।

আব্দুল মতিন লাকি বলেন, “জগন্নাথপুর পৌরবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থেকেছি। ভবিষ্যতেও একজন সেবক হিসেবে কাজ করতে চাই।” তিনি আরও জানান, পৌর এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলোর টেকসই সমাধানে সুপরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তার অগ্রাধিকার তালিকায় রয়েছে—একটি আধুনিক হাসপাতাল স্থাপন, বাজারের যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, সড়ক উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবা সহজীকরণ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন মাঠপর্যায়ে সক্রিয় থাকার কারণে তৃণমূল মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় সাধারণ মানুষের কাছে তিনি আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন।

স্থানীয়দের মতে, “সেবক” হিসেবে নিজেকে উপস্থাপন করা তার দীর্ঘদিনের কাজেরই প্রতিফলন। প্রতিকূল পরিস্থিতিতে তার সহমর্মিতা ও উপস্থিতি তাকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।

আরো পড়ুন...  ইতিহাসের আয়নায় ৯ মার্চ: আজকের এই দিনে যা ঘটেছিল

নিজের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, জগন্নাথপুর পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভায় রূপান্তর করতে চাই। যদি পৌরবাসী আমাকে নির্বাচিত করেন, তবে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।

তার প্রার্থিতা ঘিরে পৌর এলাকায় ভোটার ও সমর্থকদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছাতকে নৃত্যকলির বর্ষপূর্তিতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পঞ্চগড়ে ১৪ বিঘা ফসল নষ্টের অভিযোগ, কৃষকদের ২০ লাখ টাকার ক্ষতি

সীমিত সামর্থ্যে সেবায় অনন্য মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেপথ্যে ডা. শাহিন

ময়মনসিংহে তামাকবিরোধী সেমিনার-২০২৬: তামাকের ভয়াবহতা নিয়ে সতর্কবার্তা

রূপপুরে জ্বালানি লোডিং শুরু, ৬০ বছর বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ

বিশ্বকাপের আগে নেইমারের অসুস্থতা, প্রস্তুতি নিয়ে শঙ্কা

বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম

ঢাকার আবহাওয়া নিয়ে নতুন বার্তা

জগন্নাথপুরে মেয়র পদে লাকির আগ্রহ, ‘সেবক’ হয়ে কাজের অঙ্গীকার

১০

টেকনাফে ইউপি সদস্যের মেয়েকে অপহরণচেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা—এলাকায় ক্ষোভ

১১

টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও ২৮ হাজার ইয়াবা জব্দ

১২

তথ্যমন্ত্রীর সঙ্গে সোমালিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ

১৩

মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

গ্রীন ট্যুরিজম ক্যাপিটাল ঘোষণার প্রস্তাব

১৫

মাধবপুর স্কুল ভবন নির্মাণে ধীরগতি, পাঠদানে ব্যাহত

১৬

হাকিমপুরে কৃষি প্রণোদনা বিতরণ

১৭

চুরি হওয়া আরএফএল পণ্য উদ্ধার

১৮

গাবুরায় ৬০টি পানির ট্যাঙ্ক বিতরণ

১৯

১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

২০