নিজস্ব প্রতিবেদক
২০ জুন ২০২৬, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিলকা নদীতে মর্টার শেল উদ্ধার

পঞ্চগড়ে নদী থেকে বালু-পাথর উত্তোলনের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বড় ঝিটকীখুড়া এলাকার চিলকা নদী থেকে শ্রমিকরা এটি উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে পাথর উত্তোলনের সময় শ্রমিক আনোয়ার হোসেন, ফেরদৌস ও মোমিনুল ইসলাম মর্টার শেলটি পান। প্রথমে এটি মূল্যবান কোনো বস্তু মনে করে তারা বাড়িতে নিয়ে যান। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনা করে তারা বড় ঝিটকীখুড়া এলাকায় আব্দুস সালামের বাড়ির কাছে সড়কের পাশে মর্টার শেলটি ফেলে রেখে চলে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে আশরাফুল ইসলাম বলেন, “নদীতে বালু-পাথর উত্তোলনের সময় পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি পাওয়া যায়। বিষয়টি সেনাবাহিনীকে জানানো হয়েছে এবং বোম্ব ডিসপোজাল ইউনিটকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করা হয়েছে।”

পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মর্টার শেলটির উৎস এবং প্রকৃতি সম্পর্কে তদন্ত করছে। স্থানীয়দের এ ধরনের সন্দেহজনক বা বিস্ফোরকসদৃশ বস্তু পেলে স্পর্শ না করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  স্টার ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানার জীবন

মোরেলগঞ্জে বৃত্তি অর্জনকারী ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা

খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের জমজমাট আসর শুরু

জুয়ার আসরে মারধরের পর মৃত্যু, বাড়ি ফেরার পর প্রাণ গেল ৬৩ বছরের কোরাইনার

এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ

শ্রীপুরে সার-কীটনাশকের দুই দোকানে দুর্ধর্ষ চুরি

জাতীয় বিতর্কে রানারআপ চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা

বিশ্বনাথে সরকারি আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ

চা শিল্পে নতুন ইতিহাস, এক নিলামেই এনটিসির আয় ৪ কোটি ৪৭ লাখ টাকা

বদরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা?

১০

জুড়ীতে অসময়ে তরমুজ চাষে দুই কৃষকের দৃষ্টান্ত

১১

শিবগঞ্জ সীমান্তে ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১

১২

বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন

১৩

কমলগঞ্জে সংরক্ষিত নারী সদস্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা

১৪

৮ বছরের শিশুর কাঁধে ৬ সদস্যের পরিবারের ভার

১৫

কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক তৎপরতা, গঠিত হবে ৭ শাখা

১৬

গোমস্তাপুরে পৃথক অভিযানে ৩১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

মনু সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিরসনে কৃষকদের স্মারকলিপি

১৮

দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মাগুরায় ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৯

পটিয়ায় র‍্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক

২০