রানা ইসলাম, বদরগঞ্জ প্রতিনিধি
২০ জুন ২০২৬, ৮:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বদরগঞ্জে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রামবাসীর হাতে আটক

রংপুরের বদরগঞ্জ উপজেলায় ১৫ পিস ইয়াবাসহ এক ছাত্রদল নেতাকে গ্রামবাসীর হাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) উপজেলার রামনাথপুর ইউনিয়নের টেক্সেরহাট গ্রামীণ ব্যাংক এলাকার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পার্বতীপুর উপজেলার খয়েরপুকুর হাট এলাকা থেকে ভ্যানযোগে টেক্সেরহাটের দিকে যাচ্ছিলেন ওই ব্যক্তি। পথিমধ্যে গ্রামীণ ব্যাংক সড়কের সামনে এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা পাওয়া যায় বলে দাবি করেন স্থানীয়রা।

আটক ব্যক্তির নাম মো. সেলিম। তিনি রামনাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদে রয়েছেন বলে জানা গেছে। তিনি দক্ষিণ পাঠানপাড়া গ্রামের নুরনবীর ছেলে।

খবর পেয়ে বদরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দিনেশ চন্দ্র ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেন।

এ বিষয়ে বদরগঞ্জ থানার এসআই দিনেশ চন্দ্র বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

১০

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

১১

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১৩

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১৪

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১৫

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৬

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৭

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৮

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

১৯

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

২০