মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস, কৃষি উন্নয়নে নতুন দিকনির্দেশনা

মাগুরার শ্রীপুর উপজেলায় কৃষকদের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। কৃষি উৎপাদন, পুষ্টি, উদ্যোক্তা তৈরি ও টেকসই উন্নয়নকে সামনে রেখে এ আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলা পরিষদের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর–এর উদ্যোগে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবির।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আলমগীর হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন খামারবাড়ি মাগুরার উপ-পরিচালক কৃষিবিদ মো. তাজুল ইসলাম, সিনিয়র মনিটরিং কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. আজম উদ্দিন, কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা শামীমা জামান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিদ সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাসিবুর রহমানসহ বিভিন্ন স্তরের কৃষক-কৃষাণী ও সমিতির নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ কৃষি খাতকে আরও টেকসই ও লাভজনক করতে সহায়ক হবে বলেও তারা উল্লেখ করেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  লাঙ্গলবাঁধে স্বর্ণের আড়ালে সুদের কারবার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা, প্রমাণ পেলে ব্যবস্থা

নাচোলে ৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশন-কলাপট্টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী

ভাণ্ডারিয়ায় সীমানা বিরোধে একই পরিবারের ৩ জন আহত, গ্রেপ্তার ১

কুলিয়ারচরে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও ৫ লাখ টাকা দাবি; প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি দাবি নাসের রহমানের, ভিন্ন তথ্য দিল বেঙ্গল লেন্স

ছয় সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

১০

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

১১

শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের অভিষেক

১২

মাগুরায় অগ্নিদগ্ধ অবস্থায় ব্যক্তির মৃত্যু

১৩

মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

মিঠামইন হাওরে চুরি-ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযান

১৫

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ

১৬

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযান, সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

১৭

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

কালিহাতীতে ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে মাদক মামলা

১৯

দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

২০