মাগুরা সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় রয়েল ফ্যাশন শো-রুমের উদ্বোধন করা হয়েছে। রোববার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শো-রুমটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, রয়েল ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং মাগুরা রয়েল ফ্যাশনের স্বত্বাধিকারী স্বাধীন শিকদার।
উদ্বোধনকালে ক্রিকেটার এনামুল হক বিজয় বলেন, “মাগুরায় এসে আমি খুবই আনন্দিত। আজ এখানে ভালো মানের, আধুনিক ও রুচিশীল রয়েল ফ্যাশন শো-রুমের উদ্বোধন হলো। মাগুরার রুচিশীল ক্রেতারা এখন যাচাই-বাছাই করে পছন্দের পোশাক কিনতে পারবেন। ভালো মানের পোশাক মানুষের জীবনযাত্রায় আধুনিকতা ও সৃজনশীলতার ছোঁয়া যোগ করে।”
রয়েল ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন বলেন, “বর্তমানে সারা দেশে রয়েল ফ্যাশনের ৪০টিরও বেশি শো-রুম রয়েছে। আমরা আশা করছি, জেলা পর্যায়ের পাশাপাশি ভবিষ্যতে উপজেলা পর্যায়েও রয়েল ফ্যাশনের শো-রুম প্রতিষ্ঠা করা হবে। আমাদের পোশাক আধুনিক, রুচিশীল ও মানসম্মত। ইতোমধ্যে সারা দেশের মানুষের কাছে রয়েল ফ্যাশনের পোশাক ব্যাপক সাড়া ফেলেছে। ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে আমরা আধুনিক ও রুচিশীল মানের পোশাক তৈরি করছি।”
মাগুরা রয়েল ফ্যাশনের স্বত্বাধিকারী স্বাধীন শিকদার বলেন, “উদ্বোধনের প্রথম দিন থেকেই ৪০ শতাংশ কমিশনে পোশাক বিক্রি করা হবে। এখানে পুরুষদের জন্য আধুনিক ও রুচিসম্মত বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যাবে। আমি বিশ্বাস করি, মাগুরার সর্বস্তরের মানুষ রয়েল ফ্যাশনের পোশাক পছন্দ করবেন।”
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তারিখ: ০২/০৮/২০২৬ ইং
মন্তব্য করুন