তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
১ অগাস্ট ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুলাউড়ার রিজার্ভ বনে দখল সিন্ডিকেটের থাবা, আদালতের নির্দেশও উপেক্ষিত

মৌলভীবাজারের কুলাউড়া রেঞ্জের বরমাচল বিটের অধীন ভাটেরা হিল রিজার্ভ ফরেস্টের (ব্লক-২) প্রায় ১৫০ একর সরকারি সংরক্ষিত বনভূমি দখল ও উজাড়ের অভিযোগ উঠেছে। আদালতের স্থিতাবস্থা (স্ট্যাটাস কো) বজায় রাখার স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও বনভূমির গাছ কেটে জমি দখল এবং বিভিন্ন স্থানে চাষাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্র ও বন বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সংরক্ষিত বনাঞ্চলের বিভিন্ন স্থানে গাছ কেটে বনভূমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। অভিযোগ রয়েছে, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও স্বার্থান্বেষী মহলের নেপথ্য মদদে এসব কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। ফলে সংরক্ষিত বনভূমি রক্ষায় বন বিভাগ কার্যকরভাবে কাজ করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছে।

সম্প্রতি অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস। পরিদর্শনকালে তিনি দুর্গম পাহাড়ি এলাকায় বনভূমি দখল, তাজা গাছ কাটা এবং বিভিন্ন স্থানে সুপারি চারা রোপণের আলামত দেখতে পান। তবে অভিযুক্তদের ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

অভিযান চলাকালে স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য চন্দন কুর্মি এবং ইচ্ছালছড়া পানপুঞ্জির প্রধান (মন্ত্রী) লিডিয়া পিয়া প্রশাসনের কাছে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেন। তারা দাবি করেন, বনভূমিতে কোনো গাছ কাটা হচ্ছে না। তবে প্রশাসনের সরেজমিন পরিদর্শনে বন উজাড়ের বিভিন্ন আলামত পাওয়া যায়।

আরো পড়ুন...  মোংলায় পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এ প্রতিবেদকের অনুসন্ধানেও সংরক্ষিত বনাঞ্চলের একাধিক স্থানে সদ্য কাটা গাছের গুঁড়ি, পরিষ্কার করা জমি এবং বনভূমি দখলের চিহ্ন পাওয়া গেছে। তবে স্থানীয়দের দাবি, এলাকায় প্রভাবশালী চক্রের প্রভাব ও ভয়ভীতির কারণে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

সরকারি নথিপত্র ও বন বিভাগের সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, কুলাউড়া সিনিয়র সহকারী জজ আদালতে স্বত্ব মামলা নং-১৮৫/২০২২ বর্তমানে বিচারাধীন রয়েছে। মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু অভিযোগ রয়েছে, ওই নির্দেশ অমান্য করেই বনভূমিতে দখল ও গাছ কাটার কার্যক্রম চালানো হচ্ছে।

বন বিভাগের তথ্যমতে, ইচ্ছালছড়া পানপুঞ্জির কয়েকজন ব্যক্তি এবং তাদের সহযোগীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বনাঞ্চলে অবস্থান করে বনকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছে। এ ঘটনায় বরমাচল বিট কর্মকর্তা (ফরেস্টার) মো. আব্দুল ওয়াদুদ একাধিকবার থানায় সাধারণ ডায়েরি করেছেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। সরকারি সম্পদ রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আরো পড়ুন...  ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস বলেন, সরেজমিনে বন উজাড়ের আলামত পাওয়া গেছে। আদালতের নির্দেশ অমান্য করে সরকারি জমিতে কোনো ধরনের অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা রবীন্দ্র কুমার সিংহ বলেন, “জনবল ও নিরাপত্তা সংকটের মধ্যেও বন রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। বিভিন্ন ঘটনায় পুলিশ ও উপজেলা প্রশাসনকে লিখিতভাবে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার বলেন, “আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে সরকারি রিজার্ভ বনভূমি দখল বা গাছ কাটার কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

এদিকে সচেতন মহল বলছে, পরিবেশের ভারসাম্য রক্ষায় সংরক্ষিত বনাঞ্চলের গুরুত্ব অপরিসীম। অথচ আদালতের নির্দেশনা ও প্রশাসনিক নজরদারি থাকা সত্ত্বেও যদি বনভূমি দখল ও উজাড়ের ঘটনা চলতেই থাকে, তাহলে ভবিষ্যতে এই বনাঞ্চল মারাত্মক পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়বে। তারা অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাণ্ডের সমাজে দণ্ডের নির্বাসন: ন্যায়বিচারহীনতার অন্ধকারে আমাদের সমাজ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় ১১ দলীয় জোটের গণমিছিল

শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলস্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল

পটিয়ায় ইসরাফিলের চার কন্যার লেখাপড়ায় মানবতার বন্ধনের অর্থসহায়তা

পানছড়িতে বিনামূল্যের চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্পে রোগীদের ব্যাপক সাড়া

কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা

কুলাউড়ার রিজার্ভ বনে দখল সিন্ডিকেটের থাবা, আদালতের নির্দেশও উপেক্ষিত

বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাচালক গুরুতর আহত

ভেড়ামারায় সোহেল রানা বাবুর সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

১০

খাল খনন শেষে কোষাগারে ফেরত ১৪ লাখ টাকা, ব্যতিক্রমী নজির ভান্ডারিয়ার ইউএনওর

১১

মাগুরায় জামায়াতের দুই দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

১২

মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু: মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থানের ঘোষণা

১৩

লোহাগড়ায় জাল দলিলে নামজারির অভিযোগ

১৪

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ জামায়াত নেতা গ্রেপ্তার

১৫

বদরগঞ্জে মাকে মারধর করে ঘরছাড়া করার অভিযোগ ছেলের বিরুদ্ধে

১৬

কাঁঠালিয়ায় ঘর নির্মাণ নিয়ে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৮

১৭

পাসওয়ার্ড জটিলতায় বন্ধ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম, সেবা বঞ্চিত কুড়িগ্রামের মানুষ

১৮

কাঁঠালিয়ায় মহিলা দলের সমাবেশ

১৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

২০