মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
২ অগাস্ট ২০২৬, ৮:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাচোলে এডিপির অর্থায়নে চার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে বাস্তবায়িত চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—কন্যানগর প্রধান সড়ক থেকে কন্যানগর কবরস্থান পর্যন্ত বিএসএফ সোলিং রাস্তা, নাচোল বাসস্ট্যান্ড এলাকায় বিসমিল্লাহ ওয়েল্ডিং থেকে রাজিয়া বেগমের বাড়ি পর্যন্ত সিসি সড়ক, চেয়ারম্যানপাড়া এলাকায় মতি কমিশনারের বাড়ি থেকে প্রফেসর ইসলামউদ্দিনের বাড়ি পর্যন্ত আরসিসি ড্রেন ও সিসি রাস্তা এবং থানাপাড়া এলাকায় শাহজাহান মাস্টার কবরস্থান পর্যন্ত আরসিসি রাস্তা।

এ সময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস, উপজেলা প্রকৌশলী মো. সাদিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইয়াকুব আলী, পৌর জামায়াতে ইসলামীর আমির মো. মুনিরুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি মো. আমানুল্লাহ মাসুদসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এডিপির আওতায় বাস্তবায়িত এসব উন্নয়ন প্রকল্প স্থানীয় জনগণের যাতায়াত ব্যবস্থা উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন...  স্কুলের চুরি হওয়া টিভি উদ্ধার, গ্রেফতার ২

জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙন: বিলীন দুই শতাধিক ঘরবাড়ি, শিগগিরই শুরু স্থায়ী বাঁধ নির্মাণের কাজ

নাচোলে এডিপির অর্থায়নে চার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান

বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের নগদ অর্থ সহায়তা বিতরণ

দেহ নয় বিবেকের বেচাকেনাই সমাজের সবচেয়ে ভয়ংকর পতন

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার

মাগুরায় রয়েল ফ্যাশন শো-রুমের উদ্বোধন করলেন ক্রিকেটার এনামুল হক বিজয়

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন বানচালে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আল্লাহর পরিচয় ও কর্তৃত্ব: কুরআনের আলোকে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ব্যাখ্যা

বিশ্বনাথে জামায়াতের গণমিছিল ও পথসভা

বৃত্তি ব্যবস্থায় সমতা আনতে চার দফা দাবি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের

১০

জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই: মেয়র প্রার্থী আবির আহমেদ বিপুল

১১

সবুজ খাগড়াছড়ি গড়তে সেনাবাহিনীর উদ্যোগ, বিতরণ করা হলো ৩৫ হাজার বৃক্ষচারা

১২

কাণ্ডের সমাজে দণ্ডের নির্বাসন: ন্যায়বিচারহীনতার অন্ধকারে আমাদের সমাজ

১৩

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় ১১ দলীয় জোটের গণমিছিল

১৪

শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলস্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৫

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল

১৬

পটিয়ায় ইসরাফিলের চার কন্যার লেখাপড়ায় মানবতার বন্ধনের অর্থসহায়তা

১৭

পানছড়িতে বিনামূল্যের চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্পে রোগীদের ব্যাপক সাড়া

১৮

কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা

১৯

কুলাউড়ার রিজার্ভ বনে দখল সিন্ডিকেটের থাবা, আদালতের নির্দেশও উপেক্ষিত

২০