মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
৩১ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়ার গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (REHAB)-এর সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক মাওলানা এম বি বাকের।

মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নূর আহমেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষাবিদ অধ্যাপক ইসহাক আলী, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বি এম এরশাদুল্লাহ অহিদ, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমীর মাওলানা কবীর হুসাইন।

মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রিজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ মাগুরা ফোরামের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী মো. আলমগীর হাসান রাজু, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখী, জেলা অফিস সেক্রেটারি মো. খায়রুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. জুবায়ের হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরো পড়ুন...  রুয়েটে এখনো ১৫৫ আসন ফাঁকা

বক্তারা বলেন, ড. আলী আফজালের এ অর্জন শুধু বালিদিয়া নয়, পুরো মহম্মদপুর উপজেলার জন্য গর্বের বিষয়। কৃষি ও উন্নয়ন খাতে দীর্ঘদিনের অবদানের পাশাপাশি দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষ সংগঠন REHAB-এর নেতৃত্বে আসা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অর্জন।

তারা আশা প্রকাশ করেন, ড. আলী আফজালের নেতৃত্বে REHAB আরও গতিশীল হবে এবং দেশের আবাসন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

অনুষ্ঠানে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করা হয়। শেষে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, তার নেতৃত্ব দেশের আবাসন খাতকে আরও সমৃদ্ধ ও আধুনিক পর্যায়ে এগিয়ে নেবে।

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত REHAB-এর ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে ড. আলী আফজাল সভাপতি নির্বাচিত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতেই মাঠে নামছে ব্রাজিল: খেলা কয়টায়, দেখা যাবে যে ইউটিউব চ্যানেলে

পূর্বধলায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে শহীদুল্লাহ ইমরানের ঐক্যের ডাক

চাঁপাইনবাবগঞ্জে সাফা ফাউন্ডেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

ইসলামপুরে গভীর রাতে এসিড নিক্ষেপ, দগ্ধ ১ জন ঢাকায় প্রেরণ

কুলাউড়ায় মোবাইল কোর্ট অভিযানে ৮ মামলা

বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

অটোরিকশার চাপায় স্কুলছাত্র নিহত, আহত ১ শিশু

শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে — গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর

শ্রীমঙ্গলে যুবলীগ নেতা রিপন গ্রেপ্তার

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় হামলা, নারীসহ আহত ৫

১০

জনগণের দোয়া ও সমর্থন চাইলেন আখিনুর আক্তার স্বর্ণা

১১

মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

১২

দেবীনগরে পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সির শুভ উদ্বোধন

১৩

তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবন

১৪

শ্রীপুরে বিএনপি পরিবারের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা

১৫

পটিয়ায় ঢাকাস্থ পটিয়া সমিতির স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন

১৬

বিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা, আটক ৩

১৭

মহিপুরে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালিত

১৮

মৌলভীবাজার হাসপাতালে নবজাতক পাচারের চেষ্টা, ওয়ার্ডবয়ের তৎপরতায় রক্ষা

১৯

কিশোরগঞ্জে শিবিরের জনশক্তি মিলনমেলা অনুষ্ঠিত

২০