মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
৩১ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে বিএনপি পরিবারের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা

মাগুরার শ্রীপুরে ঢাকাস্থ (মাগুরা-শ্রীপুর) বিএনপি পরিবারের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার সব্দালপুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ঢাকাস্থ (মাগুরা-শ্রীপুর) বিএনপি পরিবারের সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তরিকুল ইসলাম।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সদস্য সচিব অ্যাডভোকেট রইচ উদ্দিন, নির্বাহী সদস্য সৈয়দ জাহিদ সাজ্জাদ রিপন, মাহফুজুর রহমান, তকিবুর রহমান, শাহরিয়ার মোর্শেদ সোহাগসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ঈদ পুনর্মিলনীর এই আয়োজন শুধু সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্য নয়, বরং এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক সচেতনতা তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও রাজনৈতিক কর্মীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আরো পড়ুন...  শ্রেণিকক্ষে ধান, শ্রমিকদের জন্য স্কুল ফিডিংয়ের নাস্তা

এ সময় বক্তারা আরও বলেন, শ্রীপুর তথা মাগুরার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে। এলাকার মানুষের কল্যাণে সকল ইতিবাচক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভাটি উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, ৮ জনের কারাদণ্ড-জরিমানা

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত

খাগড়াছড়িতে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

পঞ্চগড়ে শিক্ষককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে থানায় এজাহার

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

নাচোলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনে পৌরসভার র‍্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা

১০

জুলাই আন্দোলনের শহীদ পরিবারকে সংবর্ধনা দিল কুলিয়ারচর বিএনপি

১১

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কাঠালিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

মোড়েলগঞ্জে নানা আয়োজনে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

১৩

চন্দনাইশে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

১৪

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সংবর্ধনা ও আলোচনা সভা

১৫

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে স্বৈরাচারের উত্থান হবে’: মোরেলগঞ্জে এমপি আব্দুল আলীম

১৬

পাহাড়ের বাঙালিদের আয়কর মওকুফসহ ১১ দাবিতে শাহবাগে বিক্ষোভ

১৭

৪ আগস্ট ২০২৪ বা ৩৫ জুলাই—যে স্মৃতি কোনো দিন ভোলার নয়

১৮

ভোলায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, অভিযুক্ত সাবেক চেয়ারম্যান

১৯

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির প্রতিনিধির কাছে স্মারকলিপি

২০