মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৬, ২:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় পণ্য জব্দ

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় পণ্য জব্দ
সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় পণ্য জব্দ | ছবি : দৈনিক ইতিহাস

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় যে একটি সংঘবদ্ধ চোরাচালান চক্র দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮২/২-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের জনৈক শমসেরের আম বাগানে বিপুল পরিমাণ নেশাজাতীয় দ্রব্য মজুদ করে রেখেছে।

এ তথ্যের ভিত্তিতে গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ ভোর ৫টা ২০ মিনিটে আজমতপুর বিওপি থেকে একটি বিশেষ টহল দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৩ হাজার ৪৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (টেনসিউইন) এবং ৪৮ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় সিরাপ Eskuf DX জব্দ করা হয়।

এ সময় উপস্থিত চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে নেশাজাতীয় দ্রব্য ফেলে পালিয়ে যায়। ফলে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত নেশাজাতীয় দ্রব্যের বিষয়ে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি আরও জানায়, গত দুই মাসে মহানন্দা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় একাধিক অভিযান চালিয়ে এ পর্যন্ত ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের প্রায় ২ হাজার ২০০ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ২৬ হাজার ৩০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়েছে।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে জেএসডি প্রার্থী সুমনের গণসংযোগ

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

১০

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

১১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১২

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১৩

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১৪

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৫

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৬

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৭

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৮

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৯

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

২০