কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
২৬ মে ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঐতিহ্যের শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ ১৯৯তম পবিত্র ঈদুল আযহার জামাত। এ উপলক্ষে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। ঈদ জামাতকে কেন্দ্র করে পুরো শহরজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও বিশেষ ট্রাফিক পরিকল্পনা।

মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টায় শোলাকিয়া ঈদগাহ ময়দানে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাজহারুল ইসলাম, সোহানা নাসরিনসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সুপার বলেন, “দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসল্লি শোলাকিয়ার ঈদ জামাতে অংশ নিতে আসেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জামাত সম্পন্নে জেলা পুলিশ শতভাগ প্রস্তুত রয়েছে।”

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুরো ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকাকে কয়েকটি নিরাপত্তা সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরে পুলিশ, র‍্যাব, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। মাঠের ভেতর ও বাইরের পরিস্থিতি পর্যবেক্ষণে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি ড্রোনের মাধ্যমেও আকাশপথে নজরদারি চালানো হবে।

আরো পড়ুন...  খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু

ঈদ জামাতকে কেন্দ্র করে শহরে নেওয়া হয়েছে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনাও। দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের যানবাহন নির্ধারিত স্থানে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে যানজট সৃষ্টি না হয় এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক থাকে।

নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছে প্রশাসন। জায়নামাজ ছাড়া অন্য কোনো সামগ্রী—যেমন ব্যাগ, ছাতা, লাঠি কিংবা ধাতব বস্তু—সঙ্গে না আনার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে নিরাপত্তা তল্লাশি নির্বিঘ্ন করতে মুসল্লিদের নির্ধারিত সময়ের আগেই মাঠে উপস্থিত হওয়ার অনুরোধ করা হয়েছে।

প্রেস ব্রিফিং শেষে জেলা পুলিশের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানানো হয় এবং শান্তিপূর্ণভাবে ঈদ জামাত সম্পন্নে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

জনবান্ধব সেবার দৃষ্টান্ত গড়ে ৮ মাসেই বদলি—হোসেনপুরে আলোচনায় এসিল্যান্ড মোহসী মাসনাদ

নতুন কুঁড়িতে স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা

কালবৈশাখীতে লাউয়াছড়া সড়কে গাছ উপড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

১০

সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, ২৯ চোরাই মোবাইল জব্দ

১১

ঐতিহ্যের শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

১২

আদমপুরের ইতিহাসে অমর এক নাম: ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিম

১৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

১৪

কটিয়াদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

১৫

নাড়ির টানে ঘরে ফেরা শুরু, কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল

১৬

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

১৭

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

১৯

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

২০