হুমায়ন কবির, নান্দাইল( ময়মনসিং)
২৭ জানুয়ারি ২০২৬, ১:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নান্দাইলে ১০ দলীয় জোটের গণমিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া নির্বাচনী প্রচার-প্রচারণার ধারাবাহিকতায় ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ১০ দলীয় জোটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণমিছিল। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) দুপুরে নান্দাইল চৌরাস্তা বাজারে অনুষ্ঠিত এই গণমিছিলে ‘ফুলকপি’ প্রতীকের পক্ষে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মিছিল শুরুর আগে নান্দাইল চৌরাস্তা বাজার এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ১০ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে তৎপর। তবে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তারা। বক্তারা আরও বলেন, কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম অব্যাহত রাখা হবে।

গণমিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল ইসলাম চান বলেন, “আমি শুরুতেই উপস্থিত সকলকে অভিনন্দন, শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। ফুলকপি প্রতীকের বিজয় মানেই আপনাদের বিজয়।” তিনি ভোটারদের উদ্দেশে বলেন, নির্বাচনের দিন পর্যন্ত সবাই যেন ঐক্যবদ্ধভাবে তাঁর পাশে থাকেন এবং ভোটের দিন সারাদিন ফুলকপি প্রতীকে ভোট দিয়ে জয় নিশ্চিত করেন। এতে করে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন...  নড়াইলে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ শুরু

তিনি আরও বলেন, “গত ২৫ জানুয়ারি রবিবার কানুরামপুর এলাকায় আমাদের মিছিলে ধানের শীষের লোকজন হামলা চালিয়েছে। সেই ঘটনায় সাধারণ মানুষ এখন সবকিছু বুঝে গেছে।” হামলা ও ভয়ভীতি দেখিয়ে ১০ দলীয় জোটের অগ্রযাত্রা থামানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, “আমাদের ওপর আঘাত এলে আমরা তা সহ্য করব, তবুও নান্দাইলে একটি শান্তিপূর্ণ নির্বাচন চাই।” তিনি ইনশাআল্লাহ ফুলকপি প্রতীকের বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেন।

আনোয়ারুল ইসলাম চান আরও বলেন, আগামী ১২ তারিখ ভোট বিপ্লবের মাধ্যমে জনগণ তাদের জবাব দেবে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি দৃঢ়ভাবে জানান।

গণমিছিলে নান্দাইল উপজেলার আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিডিপি, এনসিপিসহ ১০ দলীয় জোটের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই গণমিছিল নান্দাইলের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০