উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি, নড়াইল:
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নড়াইলে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ শুরু

নড়াইলের দুইটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে জেলার ২৫৮টি ভোটকেন্দ্রের ১ হাজার ৩২৫টি কক্ষে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

ভোট শুরুর কিছুক্ষণ পরেই নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু (দাঁড়িপাল্লা প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম (কলস প্রতীক) একসঙ্গে নড়াইল সরকারি বালক বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন। ভোট দেওয়ার পর তারা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং নির্বাচন-পরবর্তী সময়েও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে অনেক ভোটার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কয়েকজন ভোটার জানান, উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে তারা আনন্দিত। জেলার দুইটি আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৮৫ হাজার ১৪২ জন।

আরো পড়ুন...  গাজীপুর-১ এ ধানের শীষের জয়

নড়াইল-১ ও নড়াইল-২—এই দুই আসনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নড়াইল-১ আসনে বিএনপির বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মাওলানা ওবায়দুল্লাহ কায়সার (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল আজিজ (হাতপাখা), জাতীয় পার্টির মিলটন মোল্যা (লাঙ্গল) এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে নড়াইল-২ আসনে বিএনপির ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ), জামায়াতে ইসলামীর আতাউর রহমান বাচ্চু (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম (হাতপাখা), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), গণঅধিকার পরিষদের লায়ন নূর ইসলাম (ট্রাক), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শোয়েব আলী (ছড়ি) এবং দুইজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, ভোটগ্রহণ শেষে শান্তিপূর্ণভাবে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে এবং জনগণের অংশগ্রহণে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০