স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছেন ‘নকল’ শাকিরা!

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মানেই তারকাদের ঝলক, বর্ণিল আয়োজন আর কোটি দর্শকের নজর। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে কলম্বিয়ান পপ তারকা শাকিরার পারফরম্যান্স এবার আলোচনার কেন্দ্রে এসেছে ভিন্ন কারণে।

মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বৃহস্পতিবার (১১ জুন) শুরু হয় ফুটবলের সবচেয়ে বড় আসর। উদ্বোধনী আয়োজনে বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ পরিবেশন করেন শাকিরা ও নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়।

তবে অনুষ্ঠান শেষ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নতুন বিতর্ক। অনেক ভক্তের দাবি, মঞ্চে যাকে দেখা গেছে তিনি আসল শাকিরা নন, বরং তার মতো দেখতে কোনো ‘বডি ডাবল’ বা রূপধারী শিল্পী।

পারফরম্যান্স চলাকালে শাকিরাকে দেখা যায় হলুদ রঙের পোশাক, সাদা শর্টস ও প্ল্যাটফর্ম স্নিকার্সে। সবচেয়ে বেশি আলোচনায় আসে তার নতুন লুক—চিরচেনা সোনালি চুলের বদলে হালকা স্ট্রবেরি-লাল চুল এবং বড় কালো সানগ্লাস।

এই পরিবর্তিত উপস্থিতিই ভক্তদের মধ্যে সন্দেহ ও জল্পনার জন্ম দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লেখেন, “এটা কি সত্যিই শাকিরা? মনে হচ্ছে না।” আরেকজন মন্তব্য করেন, এটা বডি ডাবল হতে পারে।

আরো পড়ুন...  ফ্লিকের অধীনে অপ্রতিরোধ্য বার্সেলোনা

কিছু ব্যবহারকারী আবার দাবি করেন, মঞ্চে তার শরীরী ভাষা ও অভিব্যক্তি শাকিরার পরিচিত স্টাইলের সঙ্গে পুরোপুরি মিলছে না। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ মেলেনি এবং আয়োজক বা শাকিরার পক্ষ থেকেও কোনো মন্তব্য আসেনি।

এরই মধ্যে বিতর্ক ছাপিয়ে অনেক ভক্ত পারফরম্যান্সটিকে শাকিরার ক্যারিয়ারের নতুন অধ্যায়ের প্রতীক হিসেবেও দেখছেন। সাবেক ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পর এটিই তার অন্যতম বড় আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তন।

বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’-এর কথায়ও উঠে এসেছে ভেঙে পড়া থেকে ঘুরে দাঁড়ানোর বার্তা—“যা একসময় তোমাকে ভেঙে দিয়েছিল, সেটিই তোমাকে আরও শক্তিশালী করেছে।

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে শাকিরার পারফরম্যান্স যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি তার নতুন রূপ ঘিরে তৈরি হয়েছে রহস্য ও বিতর্ক—যা এখন ফুটবল নয়, বিনোদন দুনিয়ারও আলোচনার অন্যতম বিষয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছেন ‘নকল’ শাকিরা!

মাগুরায় বিজ্ঞান প্রজেক্ট মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনার ঝলক

বদরগঞ্জে বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত, আহত ১

কক্সবাজারে পৃথক অভিযানে ৫ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

মোবাইলে বিশ্বকাপ লাইভ দেখুন

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

খুলনায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

অপারেশন টেবিলে রোগী রেখে চলে গেলেন চিকিৎসক, অতঃপর…

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপসারণ চাইল বিএনপি

১০

সেনবাগে হত্যা মামলার আসামিসহ আটক ৮, উদ্ধার ৬৮ পিছ ইয়াবা

১১

পুলিশ–উপজেলা মুখোমুখি ফুটবল ম্যাচে ১–০ গোলে জয়

১২

২ কেজি গাঁজাসহ ৫ম শ্রেণির শিক্ষার্থী ও সৎ ভাই গ্রেপ্তার, চাঞ্চল্য এলাকায়

১৩

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে চৌগাছায় যুবলীগ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

১৪

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত 

১৫

জেসমিন প্রকল্পের উদ্যোগে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি

১৬

বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চ মাতাবেন শাকিরা–কেটি পেরিসহ তারকারা

১৭

ভাণ্ডারিয়ায় খাল থেকে কচুরিপানা অপসারণ শুরু, স্বস্তিতে ৪০ হাজার পরিবার

১৮

পঞ্চগড়ে ক্লিনিকে প্রসূতি ও ২ নবজাতকের মৃত্যু, সিলগালা ওটি

১৯

বদরগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষার্থী গ্রেপ্তার

২০