সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মসজিদ কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ

সংঘর্ষ
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজ শেষে পৌর শহরের বাড়ইয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের কমিটি গঠন নিয়ে জামায়াত সমর্থিত বর্তমান সভাপতি বানেছ তালুকদার ও বিএনপি সমর্থিত সাবেক কাউন্সিলর আউলিয়া শেখের অনুসারীদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।

বিএনপিপন্থি সাবেক সভাপতি আউলিয়া শেখ অভিযোগ করে বলেন, একটি পক্ষ জোরপূর্বক কমিটি গঠনের চেষ্টা করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গ্রামে একাধিক গোষ্ঠী থাকলেও সবাইকে নিয়ে কমিটি গঠনের দাবি ছিল তাদের।

অন্যদিকে মসজিদ কমিটির সভাপতি বানেছ তালুকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রুপু কর জানান, কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  শাহজাদপুরে রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবের তিন দিনের আয়োজনের সমাপ্তি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নবনিযুক্ত উপাচার্যের মতবিনিময়

এমপির মাদকবিরোধী হুঁশিয়ারির পর পীরগঞ্জে চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

লায়ন সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মনোনীত

চাল-ডাল থেকে ক্যামেরা পর্যন্ত ৬০ পণ্যের দাম কমানোর প্রস্তাব বাজেটে

শ্যামনগরের গাবুরায় দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও উদ্ধার সরঞ্জাম বিতরণ

কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্তে পুলিশের অভিযান, স্বস্তি ফিরল শহরে

কালিয়াকৈরে ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

চাকরি দেওয়ার নামে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

১০

পটিয়া প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা, সভাপতি নুর হোসেন ও সম্পাদক সেলিম চৌধুরী

১১

জার্মানির প্রতি ভালোবাসায় ৭.৫ কিলোমিটার পতাকা, মাগুরায় আমজাদের অনন্য প্রদর্শনী

১২

টাঙ্গন নদীতে এক হেক্টর এলাকাজুড়ে ‘মৎস্য অভয়াশ্রম’ ঘোষণা

১৩

পটিয়ায় মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরি, তদন্তের দাবি

১৪

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১৫

পরিবেশ স্টার্টআপ তহবিল গঠনের আহ্বান জুবাইদা রহমানের

১৬

প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

১৭

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

১৮

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯

নলডাঙ্গায় প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের জানাজায় মানুষের ঢল

২০