কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি
১৩ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সংবাদ সংগ্রহে বাধা: হাকিমপুর প্রেসক্লাবের প্রতিবাদ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নে ভিজিডিএফের চাল বিতরণে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হাকিমপুর প্রেসক্লাব।

বৃহস্পতিবার (১২ মার্চ) হাকিমপুর প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া এক লিখিত প্রতিবাদপত্রে এ নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়।

প্রতিবাদপত্রে বলা হয়, আলিহাট ইউনিয়নে ভিজিডিএফের চাল বিতরণে অনিয়মের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে হাকিমপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সমকালের দিনাজপুরের হিলি প্রতিনিধি মোছা. মুনা মিয়ার সঙ্গে ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ও চাল বিতরণকারী মো. দিদার হোসেন অসৌজন্যমূলক আচরণ করেন এবং সংবাদ সংগ্রহে বাধা দেন।

হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন ও সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের অনিয়ম-দুর্নীতি ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সংবাদ সংগ্রহের সময় একজন সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ অনভিপ্রেত এবং গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।

প্রেসক্লাব নেতারা আলিহাট ইউনিয়নে ভিজিডিএফের চাল বিতরণে কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে কোনো সাংবাদিক যেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের বাধা বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

Facebook Comments Box
আরো পড়ুন...  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রুবেল হত্যার প্রধান ২ আসামি গ্রেফতার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

যৌতুকের টাকা ফেরত চাওয়ায় গৃহবধূকে হত্যার হুমকির অভিযোগ

শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ

মাগুরার কেস্টপুরে কৃষিবিদ ফিড মিলের উদ্বোধন

যশোরে সন্ত্রাসী হামলায় শ্বশুর-শাশুড়ি জখমের অভিযোগ

বিল ভাতিয়া দখলের অভিযোগে উত্তাল শিবগঞ্জ

তিনদিন মদিনায় নবীজি না থাকার হৃদয়ছোঁয়া বর্ণনা

দুই সপ্তাহেও শনাক্ত হয়নি অজ্ঞাত যুবকের লাশ

ঘেরে কাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১০

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার

১১

পুনর্গঠিত হলো সুজন ঝালকাঠি জেলা কমিটি

১২

মোবাইল রিচার্জকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ

১৩

জলবায়ু সংকট মোকাবিলায় শ্যামনগরে পরিবেশ দিবসের র‍্যালি

১৪

মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে জামায়াতের স্বারকলিপি প্রদান

১৫

মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু

১৬

মোরেলগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

১৭

রাজারহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ঝরে গেল বাবা-ছেলের প্রাণ

১৮

ডেঙ্গু ঠেকাতে তেতুলিয়ায় প্রশাসন-স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগ

১৯

জগন্নাথপুরে সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি; থানায় অভিযোগ

২০