স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাকিব আল হাসানকে দলে ফেরাতে উদ্যোগ বিসিবির

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবের ফিটনেস ও অ্যাভেইলেবিলিটি বিবেচনায় তাকে ভবিষ্যৎ সিরিজগুলোতে দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

বিসিবি সূত্রে জানা গেছে, যেসব ভেন্যুতে খেলার মতো শারীরিকভাবে ফিট থাকবেন, সেখানে নির্বাচকরা সাকিবকে দলে বিবেচনা করতে পারবেন। দেশ বা বিদেশ—উভয় ভেন্যুতেই আগামী সিরিজগুলো থেকে তাকে জাতীয় দলে ডাকতে কোনো বাধা থাকবে না।

সম্পূর্ণ ফিট থাকলে বাংলাদেশের পরবর্তী হোম ও অ্যাওয়ে সিরিজে সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তাকে পুনরায় কেন্দ্রীয় চুক্তির আওতায় আনার প্রস্তাবও দিয়েছে বিসিবি।

সাকিবের বিরুদ্ধে চলমান মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছে বোর্ড।

শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির জরুরি বোর্ড সভা শেষে এসব তথ্য জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তিনি বলেন,
“সর্বসম্মতিক্রমে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, সাকিব আল হাসানকে তার অ্যাভেইলেবিলিটি ও ফিটনেসের ওপর ভিত্তি করে জাতীয় দলের নির্বাচনের ক্ষেত্রে বিবেচনায় রাখা হবে।”

এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে সাকিবের জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা ভক্তদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  বাংলাদেশ খেললে বিশ্বকাপে চমক দেখাত—মঈন আলী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০