স্পোর্টস ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশ খেললে বিশ্বকাপে চমক দেখাত—মঈন আলী

ছবি : সংগৃহীত

আগামীকাল শনিবার থেকে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দলের থাকার কথা ছিল কলকাতায়। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস, প্রধান কোচ ফিল সিমন্স বা দলের অন্য কেউ উপস্থিত থাকতেন। কিন্তু উপমহাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ।

টি-টোয়েন্টি—যে সংস্করণটি একসময় বাংলাদেশের জন্য ছিল দুর্বলতার জায়গা—সেই সংক্ষিপ্ত ফরম্যাটেই গত বছর দারুণ পারফরম্যান্স করেছে টাইগাররা। ৩০ ম্যাচ খেলে জিতেছে ১৫টি, হেরেছে ১৪টি, আর একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে জিতেছে সিরিজ। ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলীর মতে, এবারের বিশ্বকাপে খেলতে পারলে বাংলাদেশ দারুণ কিছু করে দেখাতে পারত।

সূচি অনুযায়ী কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ হওয়ার কথা ছিল। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে হওয়ার কথা ছিল বাংলাদেশ-নেপাল ম্যাচ। মিরপুরের স্পিনবান্ধব উইকেটে অভ্যস্ত বাংলাদেশের জন্য ইডেন গার্ডেনসের কন্ডিশনও সহায়ক হতো বলে মনে করা হচ্ছিল। ক্রিকইনফোকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে মঈন বলেন, “বাংলাদেশের বিশ্বকাপে না খেলা দুঃখজনক। আমার মতে তারা এই বিশ্বকাপে ভালো করত। দলটিও দারুণ ছিল।”

আরো পড়ুন...  আইসিসি ওয়েবসাইটে পুরোনো প্রতিনিধির নাম, তামিম ইকবালের তথ্য অনুপস্থিত

গত ৩ জানুয়ারি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। পরদিনই (৪ জানুয়ারি) ভারতে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় বিসিবি। নিরাপত্তাজনিত কারণে সরকার বাংলাদেশ দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দেয়নি। বিশ্বকাপ শুরুর ঠিক আগে বাংলাদেশের নাম প্রত্যাহার মেনে নিতে পারছেন না মঈন। তিনি বলেন,
“রাজনৈতিক ব্যাপারগুলো অনেক দিন ধরেই চলছে। আশা করি সামনে সমাধান আসবে। কারণ, সেরা দলগুলোকে বিশ্বকাপে খেলতে দেখতে চাই। কোনো দল সরে গেলে সেটা দুঃখজনক।”

২৪ জানুয়ারি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে নতুন সূচি প্রকাশ করে আইসিসি। সেদিনই পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দাবি করেন, বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে। ২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, ২ ফেব্রুয়ারির মধ্যে বিশ্বকাপ ইস্যুতে সিদ্ধান্ত জানানো হবে।

১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও জানান, বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে যাবে না। ক্রিকেটে রাজনীতির প্রভাব দেখে হতাশ মঈন আলী। তিনি বলেন, “অনেক দেশে এগুলো বড় ইস্যু। বড় ঘটনাও ঘটতে পারে। আশা করি ২–৩ বছরের মধ্যে সমাধান হবে। এখন আর কিছু করার নেই।”

আরো পড়ুন...  ভারতে না খেললে বাংলাদেশকে বদলে দেবে আইসিসি, ১ দিন সময়

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডের প্রতিপক্ষ ইতালি, ইংল্যান্ড, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটিশরা। ৯ ও ১৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইতালি ও ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নেপালের বিপক্ষে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০