স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিশ্বকাপ বয়কট: অলিম্পিক আয়োজনেও বাধার মুখে ভারত?

ভারত দল। ছবি : সংগৃহীত
ভারত দল। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে এবার ভারতে যাচ্ছে না বাংলাদেশ। ক্রিকেট বিশ্লেষকদের মতে, প্রকাশ্যে কারণ হিসেবে নিরাপত্তা ইস্যুর কথা বলা হলেও এর পেছনে বড় ভূমিকা রেখেছে রাজনীতি। আর সেই ক্রিকেট–রাজনীতির ঢেউ এখন গিয়ে আছড়ে পড়ছে বৈশ্বিক ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় মঞ্চ—অলিম্পিকের দরজায়।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট এখন আর শুধুই ক্রিকেট সংকট নয়; এটি ভারতের ২০৩৬ অলিম্পিক আয়োজনের স্বপ্নকেও প্রশ্নের মুখে ফেলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক ক্রীড়া বিশ্লেষকরা।

ঘটনার সূত্রপাত নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে আইপিএলে মুস্তাফিজুর রহমানকে দলে না নেওয়ার সিদ্ধান্ত থেকে। এরপর বিষয়টি কেবল ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ না থেকে ভারত–বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে শুরু করে। রাজনৈতিক উত্তেজনার জেরে বাংলাদেশ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

এই সিদ্ধান্ত গোটা ক্রিকেট বিশ্বে তোলপাড় সৃষ্টি করে। বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তানও ভারত বিশ্বকাপ বয়কটের চিন্তাভাবনা করছে বলে দেশটির গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এমন পরিস্থিতি ভারতের জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরো পড়ুন...  আয়ারল্যান্ড - আফগানিস্থান সিরিজ অনিশ্চিত

কারণ, ভারত বর্তমানে ২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে অন্যতম শক্তিশালী দাবিদার। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) রাজনৈতিক হস্তক্ষেপ ও দেশভিত্তিক বয়কটের বিষয়ে বরাবরই কঠোর অবস্থানে থাকে। কোনো বড় ক্রীড়া আসরে অংশগ্রহণকারী দেশের বয়কটের আশঙ্কা থাকলে অলিম্পিক আয়োজনের সুযোগ কার্যত অনিশ্চিত হয়ে পড়ে।

আইওসি–সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, ভারতকে দ্রুত আঞ্চলিক ক্রীড়া ও কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার স্পষ্ট বার্তা দিতে হবে। অন্যথায়, কেবল একটি বিশ্বকাপ নয়—হাতে গোনা কয়েকটি সুযোগের একটি ২০৩৬ অলিম্পিক আয়োজনের স্বপ্নও হারাতে হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০