আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি -
১৬ মে ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ, কেষ্টমনি পাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল দেড় শতাধিক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম সীমান্তবর্তী কেষ্টমনি পাড়ায় মানবিক উদ্যোগ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)। এতে দেড় শতাধিক পাহাড়ি নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।

শনিবার সকালে লোগাং জোনের উদ্যোগে কেষ্টমনি টিওবি যাত্রী ছাউনিতে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল থেকেই দুর্গম পাহাড়ি এলাকা থেকে রোগীদের ভিড় লক্ষ্য করা যায়। দীর্ঘদিনের চিকিৎসা সংকটে থাকা স্থানীয়রা এ উদ্যোগকে স্বস্তিদায়ক বলে জানান।

স্থানীয় বাসিন্দা মিতালি ত্রিপুরা ও সুমেন ত্রিপুরা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসা পাওয়া খুবই কঠিন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়, যা অসুস্থ রোগীদের জন্য কষ্টসাধ্য। বিজিবির এমন উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা।

লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা বলেন, সীমান্তবর্তী এলাকার মানুষ এখনো মৌলিক স্বাস্থ্যসেবায় অনেক পিছিয়ে। বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম প্রশংসনীয় এবং এটি স্থানীয় জনগণের জন্য অত্যন্ত উপকারী। তিনি এলাকায় একটি স্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের দাবি জানান।

মেডিকেল ক্যাম্পে দায়িত্ব পালনকারী মেডিকেল অফিসার মেজর মো. নাঈমুল মুশফিক নাঈম বলেন, সীমান্ত এলাকার মানুষের কল্যাণে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো পড়ুন...  ১৭ বছর পর প্রাণ ফিরছে লোগাং শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে

৩ বিজিবি সূত্র জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা কার্যক্রমেও তারা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ, কেষ্টমনি পাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল দেড় শতাধিক

কিশোরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, প্রধান শিক্ষক স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

ব্রিজ ভেঙে খালে পাথরবাহী ট্রাক, ১০ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত আরও ২

ফেক আইডিতে সাংবাদিক সুজনকে নিয়ে অপপ্রচার, থানায় জিডি; ক্ষোভে ফুঁসছেন সংবাদকর্মীরা

মাগুরায় দুর্নীতি ও সন্ত্রাসবিরোধী কঠোর অবস্থানের ঘোষণা

মাগুরায় জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত

ধসে পড়ছে রৌয়াইলের সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী

মৃত্যুঝুঁকিতে গেলানিয়া সেতু

চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার-হেরোইনসহ আটক ৩

১০

মঠবাড়িয়ায় জেলেদের মাঝে ছাগল বিতরণ

১১

মঠবাড়িয়ায় খাল-নদীর মৃত্যু, বিপর্যস্ত কৃষি ও পরিবেশ

১২

ঈদ সামনে, হোসেনপুরে গরুচোরের তাণ্ডবে নির্ঘুম খামারিরা

১৩

নড়াইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৪

তেতুলিয়ায় সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ

১৫

কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ

১৬

ব্রিটেনে মৌলভীবাজারের ৮ কাউন্সিলর

১৭

না ফেরার দেশে কারিনা কায়সার, চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১৮

স্বামীকে হত্যা করে লাশ টুকরো করে ফ্রিজে রাখতে গিয়ে ধরা, নারীর ভয়াবহ কাণ্ডে চাঞ্চল্য

১৯

সাতদিনেই প্রত্যাহার মৌলভীবাজার এসপি

২০