মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
১ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে বিশেষ ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী মেলা শুরু

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার নাগরিক সেবা আরও বেগবান এবং উন্নয়নমূলক কার্যক্রম সচল রাখার লক্ষ্যে বকেয়া পৌর কর আদায়ে বিশেষ মেলার আয়োজন করা হয়েছে। আগামী ৩ মে থেকে ৯ মে পর্যন্ত কুলিয়ারচর বাজারস্থ ‘বীর প্রতীক শহীদ সেলিম স্মৃতি সংসদ’ প্রাঙ্গণে সপ্তাহব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। মেলায় করদাতাদের জন্য বকেয়া করের ওপর আকর্ষণীয় ১৫ শতাংশ ছাড়ের সুযোগ রাখা হয়েছে। প্রতিদিন সরকারি দাপ্তরিক সময় অনুযায়ী এই কর আদায় কার্যক্রম চলবে।

এই উপলক্ষে গত ৩০ এপ্রিল বিকেলে পৌরসভা হলরুমে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, পৌরসভার আয়ের একটি বড় অংশ আসে নাগরিকদের প্রদান করা কর থেকে। নাগরিকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি না করে বরং একটি উৎসবমুখর পরিবেশে বকেয়া কর পরিশোধের সুযোগ করে দিতেই এই মেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, মেলায় আগত করদাতাদের জন্য আপ্যায়ন ও বিভিন্ন সেবার ব্যবস্থা থাকবে এবং সর্বোচ্চ কর পরিশোধকারীকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে।

আরো পড়ুন...  কুলিয়ারচরে ১৫% ছাড়ে পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী মেলা উদ্বোধন

পৌরসভা সূত্রে প্রাপ্ত তথ্যমতে, ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে ২০২৪-২০২৫ অর্থবছর পর্যন্ত ৮ হাজার ১৪২টি হোল্ডিংয়ের বিপরীতে মোট ১ কোটি ৫৬ লাখ ৬৪ হাজার ৩৬২ টাকা কর বকেয়া রয়েছে। এছাড়া চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের ধার্যকৃত করসহ বর্তমানে মোট অনাদায়ী করের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ২৪ লাখ ৬৪ হাজার ৩১৭ টাকা। যারা মেলায় ২০২৪-২০২৫ অর্থবছর পর্যন্ত সকল বকেয়া পরিশোধ করবেন, কেবল তারাই ১৫ শতাংশ ছাড়ের সুবিধাটি ভোগ করতে পারবেন। তবে চলতি অর্থবছরের করের ক্ষেত্রে নিয়মিত নিয়ম অনুযায়ী ছাড় প্রযোজ্য হবে।

উক্ত মতবিনিময় সভায় মেলা কমিটির আহ্বায়ক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এস.আর.এম.জি কিবরিয়া, কর নির্ধারক নারায়ণ চন্দ্র ঘোষ এবং কর আদায়কারী শাহজাহান মিয়াসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার নাগরিকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, “পৌরসভা আপনার ও আমার—সবার। সঠিক সময়ে কর পরিশোধ করা আমাদের নাগরিক দায়িত্ব।” তিনি সকলকে স্বতঃস্ফূর্তভাবে মেলায় অংশ নিয়ে বকেয়া পরিশোধের মাধ্যমে পৌরসভার উন্নয়নে অংশীদার হওয়ার অনুরোধ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০