ইতিহাস ডেস্ক
২ মে ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝালকাঠির রাজাপুরে দুটি খাল খননের উদ্বোধন করলেন এমপি জামাল

ঝালকাঠির রাজাপুরে জলাবদ্ধতা নিরসন ও কৃষি সেচব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে দুটি খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মে) সকালে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাজের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টার দিকে বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠী এলাকার গোড়াখাল থেকে খনন কাজ শুরু হয়।

এই খালটি মৃত মো. সাহেব আলী শিকদারের বাড়ি, ঘরামিবাড়ির পাশ, ভাতকাঠী আদাখোলা দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকা হয়ে আমিন বাড়ির পাশ দিয়ে আদাখোলা ধোপা বাড়ি পর্যন্ত বিস্তৃত। পরে বেলা ১১টার দিকে রাজাপুর সদর ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে সোহরাব মোল্লার বাড়ি হয়ে শিকদার বাড়ি পর্যন্ত আরেকটি খাল খনন কাজের উদ্বোধন করেন এমপি জামাল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল বসার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, খাল দুটি খননে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩ লাখ টাকা। সংশ্লিষ্টরা আশা করছেন, খাল দুটি খনন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  কালিহাতীতে ইফতার ও দোয়া মাহফিল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়া ও সমর্থন চাইলেন বাইপ্রমাস নেতা প্রার্থী কে এম আফতাব উদ্দিন

নাসিরনগরে হাওরের পানিতে তলিয়ে গেল কৃষকের প্রাণ ও স্বপ্ন

ভাণ্ডারিয়ায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব: খালের পাড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু

মেঘনার ভাঙন কেড়েছিল জমি, কালবৈশাখী কেড়ে নিল শেষ ঠিকানা

কুড়িগ্রামে শিশু সাংবাদিকদের ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত

রামপালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশে আরও একটি খালের বাঁধ অপসারণ

শিক্ষার মানোন্নয়ন নিয়ে প্রাণবন্ত মতবিনিময়, শিক্ষকদের দাবি পূরণে চেষ্টা করবো বললেন সাংসদ এটিএম আজহার

রাজশাহীতে ১০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মাগুরার শ্রীপুরে দুই গ্রামের সংঘর্ষে শতাধিক বাড়ি ভাঙচুর ও লুটপাট, আহত ১০

মাগুরায় মসজিদে ঢুকে হামলা, তিনজন গুরুতর জখম

১০

ঝালকাঠির রাজাপুরে দুটি খাল খননের উদ্বোধন করলেন এমপি জামাল

১১

শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদানে চরম অব্যবস্থাপনা: ঝুঁকিতে শিশুদের স্বাস্থ্য

১২

ঝালকাঠিতে পুলিশ কনস্টেবলের অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

১৩

মাগুরায় ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৪

যুক্তরাজ্য বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে বিশ্বনাথের ৭ নেতা

১৫

পঞ্চগড়ে পূর্বশত্রুতার জেরে কৃষকের ফসল নষ্টের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

১৬

এক রাতের বৃষ্টিতে লণ্ডভণ্ড কৃষকের স্বপ্ন: কাউয়াদীঘি হাওরজুড়ে হাহাকার

১৭

এক বছর পর টেকনাফ বন্দরে কাঠবাহী ট্রলার, সীমান্ত বাণিজ্যে আশার আলো

১৮

ভৈরবে নবপ্রতিষ্ঠিত “ল্যাব এইড হাসপাতাল” উদ্বোধন

১৯

রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক, বাজারমূল্য ৬০ লাখ টাকা

২০