ইতিহাস ডেস্ক
৩ মে ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোল্ডকাপ জিতে শিরোপা দক্ষিণ গোবিন্দারখীলের

চট্টগ্রামের পটিয়া উপজেলায় অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক) এর ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল।

শনিবার বিকাল ৪টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার।

টুর্নামেন্টে শ্রেষ্ঠ গোলদাতা নির্বাচিত হন মো. সিফাত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. জামাল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর, জুবায়েত খান ও বিষু দে, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, বিএনপি নেতা গাজী আবু তাহের, তৌহিদুল আলমসহ অনেকে।

আরো পড়ুন...  নবাবগঞ্জ সরকারি কলেজ-এ ফল প্রকাশ ও কৃতি সংবর্ধনা

দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মুহাম্মদ দিদারুল আলম বলেন, “শিক্ষা, শিল্প, সাহিত্য ও বিজ্ঞানের পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শিতা অর্জন করতে হবে। প্রাথমিক পর্যায় থেকেই খেলাধুলার সুযোগ নিশ্চিত করা হয়েছে। সুস্থ-সবল জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। আনন্দময় পরিবেশে পাঠদান শিক্ষাকে আরও প্রাণবন্ত করে তোলে।”

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হারুনুর রশিদসহ সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০