হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
৩১ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অটোরিকশার চাপায় স্কুলছাত্র নিহত, আহত ১ শিশু

সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি

কিশোরগঞ্জের হোসেনপুরে অটোরিকশার চাপায় আলিফ মিয়া (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার চাচাতো বোন সাওদা (৪) আহত হয়েছে। আহত শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রবিবার (৩১ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বোর্ডবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফ উপজেলার পিপলাকান্দি গ্রামের ফারুক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত সাওদা একই গ্রামের মোশারফের মেয়ে।

নিহতের দূর সম্পর্কের চাচা মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বোর্ডবাজার এলাকার ওষুধ ব্যবসায়ী উজ্জল হোসাইন জানান, আলিফ ও সাওদা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন। আহত সাওদাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  বখাটের ব্ল্যাকমেইলের অভিযোগ, বিষপানে স্কুলছাত্রীর মৃত্যু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতেই মাঠে নামছে ব্রাজিল: খেলা কয়টায়, দেখা যাবে যে ইউটিউব চ্যানেলে

পূর্বধলায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে শহীদুল্লাহ ইমরানের ঐক্যের ডাক

চাঁপাইনবাবগঞ্জে সাফা ফাউন্ডেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

ইসলামপুরে গভীর রাতে এসিড নিক্ষেপ, দগ্ধ ১ জন ঢাকায় প্রেরণ

কুলাউড়ায় মোবাইল কোর্ট অভিযানে ৮ মামলা

বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

অটোরিকশার চাপায় স্কুলছাত্র নিহত, আহত ১ শিশু

শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে — গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর

শ্রীমঙ্গলে যুবলীগ নেতা রিপন গ্রেপ্তার

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় হামলা, নারীসহ আহত ৫

১০

জনগণের দোয়া ও সমর্থন চাইলেন আখিনুর আক্তার স্বর্ণা

১১

মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

১২

দেবীনগরে পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সির শুভ উদ্বোধন

১৩

তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবন

১৪

শ্রীপুরে বিএনপি পরিবারের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা

১৫

পটিয়ায় ঢাকাস্থ পটিয়া সমিতির স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন

১৬

বিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা, আটক ৩

১৭

মহিপুরে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালিত

১৮

মৌলভীবাজার হাসপাতালে নবজাতক পাচারের চেষ্টা, ওয়ার্ডবয়ের তৎপরতায় রক্ষা

১৯

কিশোরগঞ্জে শিবিরের জনশক্তি মিলনমেলা অনুষ্ঠিত

২০