মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
২১ জুন ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, সহযোগিতায় বাজরা যুব সমাজ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাহবুব আলম ওরফে মাহবুব (৫০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাজরা যুব সমাজ’।

রোববার (২১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার বাজরা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহবুব আলম বাজরা গ্রামের মৃত রজব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজনের নেতৃত্বে বাজরা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় ‘বাজরা যুব সমাজ’-এর সদস্যরা সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক রেখে পুলিশকে সহযোগিতা করেন। পরে পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে।

কুলিয়ারচর থানা পুলিশ জানায়, মাহবুব আলমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

আরো পড়ুন...  শরণখোলায় ক্লাসিক কিন্ডারগার্টেনে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

এদিকে পুলিশের এ সফল অভিযান এবং বাজরা যুব সমাজের সাহসী ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। যুব সমাজের নেতারা জানান, বাজরা এলাকাকে মাদকমুক্ত করতে তাদের সামাজিক প্রতিরোধ ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, পুলিশ ও যুব সমাজের সমন্বিত উদ্যোগ মাদক নির্মূলে ইতিবাচক ভূমিকা রাখবে এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সহায়তা করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

মালয়েশিয়া পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

মোরেলগঞ্জে তাহ্ফিজুল উম্মাহ মডেল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু

কুলিয়ারচরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, সহযোগিতায় বাজরা যুব সমাজ

গবাদিপশুর রোগ প্রতিরোধে মাগুরার শ্রীপুরে পল্লী প্রাণিচিকিৎসকদের নিয়ে সচেতনতামূলক সভা

দুর্গম সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ: বিশুদ্ধ পানির জন্য নলকূপ, শতাধিক মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা

মোরেলগঞ্জে জলবায়ু অভিযোজন পরিকল্পনা যাচাইয়ে সিসিডিবি’র কর্মশালা

মোরেলগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবিরের দাফন সম্পন্ন

মোরেলগঞ্জে ধর্ষণ চেষ্টার অপমানে তরুণীর মৃত্যুর অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

১০

গলাচিপায় শামসুল আলম প্যাদার ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও স্মৃতিচারণ

১১

ফুলছড়ায় শেষ হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’

১২

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান শুরু, সবুজায়নের আহ্বান

১৩

নারীর ঘরে ঢুকে গণপিটুনির শিকার বিএনপি নেতা, এলাকাবাসীর বিরুদ্ধে মামলা নিয়ে উত্তেজনা

১৪

মহিপুরে মোবাইল কোর্টে ৪ গাঁজা সেবনকারীকে কারাদণ্ড

১৫

সাংবাদিকতায় গৌরবময় ১৫ বছর পূর্ণ করলেন মোহন আলী

১৬

গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে পূর্বধলায় অতিরিক্ত সচিব

১৭

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৮

মজিদপুর-এরালিয়া বাজার সড়ক যেন মরণফাঁদ, বাড়ছে দুর্ঘটনা ও জনভোগান্তি

১৯

জুড়ীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

২০