তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম বাদ দিয়ে তালিকা প্রস্তুতের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদিঘী হাওরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করার অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন কৃষকরা।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে এ অভিযোগ দাখিল করা হয়।

অভিযোগে বলা হয়, কাউয়াদিঘী হাওরের কৃষকরা বছরে একবার বোরো ধান চাষের ওপর নির্ভরশীল। চলতি মৌসুমে অতিবৃষ্টির কারণে হাওরের পানি বৃদ্ধি পেয়ে অনেক কৃষকের পাকা ধান পানিতে তলিয়ে যায়। ফলে তারা ধান কাটতে না পেরে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েন।

সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের সহায়তায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হয়। তবে কৃষকদের অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য, চেয়ারম্যান ও সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম বাদ দিয়ে নিজেদের পছন্দের এবং বোরো চাষ না করা ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।

ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, তালিকাটি পুনরায় যাচাই-বাছাই করে যারা প্রকৃতপক্ষে বোরো আবাদ করেননি বা বন্যায় ক্ষতিগ্রস্ত হননি, তাদের নাম বাদ দিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের অন্তর্ভুক্ত করে সরকারি সহায়তা বিতরণ করা হোক।

আরো পড়ুন...  অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

কৃষক শাহিন মিয়া, ফখরুল মিয়া, মিতুল মিয়া ও সুহেল মিয়া বলেন, “যাদের কোনো ক্ষতি হয়নি, তাদের নাম সরকারি অনুদানের তালিকায় রয়েছে। আমরা চাই প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরাই যেন সরকারি সহায়তা পান।”

এ বিষয়ে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সরকার বলেন, “অভিযোগটি খতিয়ে দেখা হবে। তবে বরাদ্দ সীমিত থাকায় সবাইকে সহায়তার আওতায় আনা সম্ভব হচ্ছে না।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কোমলমতি শিশুদের জন্য মৈত্রী স্কুল বাসের উদ্বোধন ও শিক্ষা সামগ্রী বিতরণ

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

১০

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১১

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১২

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৩

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৪

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৫

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৬

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৭

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৮

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৯

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

২০