খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ৯:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেতুলিয়ায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন’ উদ্বোধন

লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেতুলিয়ায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন’ উদ্বোধন করা হয়েছে। নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করা এবং বাংলা কিউআর (Bangla QR) কোড ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তেতুলিয়া চৌরাস্তা বাজারের বীর মুক্তিযোদ্ধা তমিজ মার্কেট এলাকায় ফিতা কেটে ক্যাম্পেইনের উদ্বোধন করেন পঞ্চগড় পূবালী ব্যাংক পিএলসির সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. রবিউল ইসলাম।

তেতুলিয়া পূবালী ব্যাংক পিএলসির উপশাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোহাম্মদ আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জীবন ইসলাম, তেতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাদাত হোসেন রঞ্জু, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লাইছুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি তেতুলিয়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল লেনদেনের প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগদ অর্থের ব্যবহার কমিয়ে প্রযুক্তিনির্ভর নিরাপদ ও দ্রুত লেনদেন নিশ্চিত করতে বাংলা কিউআর কোড কার্যকর ভূমিকা রাখবে।

আরো পড়ুন...  ওয়াশিংটনে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার বার্তা দিল টপস্টার গ্রুপ

বক্তারা আরও বলেন, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা সহজেই মোবাইল অ্যাপের মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে, পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য ডিজিটাল পেমেন্ট গ্রহণ আরও সহজ ও নিরাপদ হবে।

ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার বাড়বে এবং দেশের ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার উদ্যোগ আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কোমলমতি শিশুদের জন্য মৈত্রী স্কুল বাসের উদ্বোধন ও শিক্ষা সামগ্রী বিতরণ

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

১০

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১১

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১২

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৩

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৪

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৫

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৬

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৭

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৮

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৯

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

২০