মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৫ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুবিনা আনিস। এতে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট, তাৎপর্য এবং শহীদদের আত্মত্যাগের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মো. আব্দুল বাশির, সৈয়দ মফিজুল ইসলাম ও মো. মাহবুবুল হক মিঠু। এছাড়া সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম সুমনসহ অন্যান্য শিক্ষকও বক্তব্য রাখেন।

বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুবিনা আনিস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সবশেষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মো. তোহরুল ইসলাম। দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
আরো পড়ুন...  মুক্তিযুদ্ধে বিচ্ছিন্ন পরিবার, ৫৪ বছর পর স্বজনদের কাছে ফিরলেন পাকিস্তানি তরুণ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, ৮ জনের কারাদণ্ড-জরিমানা

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত

খাগড়াছড়িতে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

পঞ্চগড়ে শিক্ষককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে থানায় এজাহার

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

নাচোলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনে পৌরসভার র‍্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা

১০

জুলাই আন্দোলনের শহীদ পরিবারকে সংবর্ধনা দিল কুলিয়ারচর বিএনপি

১১

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কাঠালিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

মোড়েলগঞ্জে নানা আয়োজনে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

১৩

চন্দনাইশে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

১৪

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সংবর্ধনা ও আলোচনা সভা

১৫

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে স্বৈরাচারের উত্থান হবে’: মোরেলগঞ্জে এমপি আব্দুল আলীম

১৬

পাহাড়ের বাঙালিদের আয়কর মওকুফসহ ১১ দাবিতে শাহবাগে বিক্ষোভ

১৭

৪ আগস্ট ২০২৪ বা ৩৫ জুলাই—যে স্মৃতি কোনো দিন ভোলার নয়

১৮

ভোলায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, অভিযুক্ত সাবেক চেয়ারম্যান

১৯

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির প্রতিনিধির কাছে স্মারকলিপি

২০