উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার (৩১ আগস্ট) সকালে তিনি সফরসঙ্গীদের নিয়ে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরে দেশের সর্বউত্তরের স্থলবন্দর বাংলাবান্ধা জিরো পয়েন্টে যান।
রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন তাঁর সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাস বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের প্রতিনিধিরা।
বাংলাবান্ধা জিরো পয়েন্টে কিছু সময় অবস্থানকালে সীমান্ত এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও সবুজ পরিবেশ উপভোগ করেন মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী।
এ সময় তারা সীমান্ত এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং স্মৃতি ধরে রাখতে ছবি তোলেন।
সফরকালে স্থানীয় সীমান্ত এলাকা ও এর প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে তারা বিভিন্ন বিষয় অবলোকন করেন।
মন্তব্য করুন