মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
৩১ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

মাগুরায় আলোচিত আট বছর বয়সী শিশু আছিয়া খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ২৫ আগস্ট মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য থাকলেও তা পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করা হয়। গত ২৪ আগস্ট হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়।

আদালতে হিটু শেখের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে ছিলেন হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৫ মার্চ রাতে মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া খাতুন। অভিযোগ অনুযায়ী, শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করেন।

গুরুতর আহত অবস্থায় আছিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আছিয়ার মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ মামলার আসামিদের গ্রেপ্তার করে।

আরো পড়ুন...  নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব সম্পর্কে জানুন

২০২৫ সালের ১৩ এপ্রিল মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। ২৭ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে ৭ মে শেষ হয়। মামলায় রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষী সাক্ষ্য দেন। মাত্র ১৩ কার্যদিবসে বিচারিক আদালতে মামলার কার্যক্রম শেষ হয়।

একই বছরের ১৩ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার যুক্তিতর্ক শেষ হয়। পরে ১৭ মে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান।

রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। তবে মামলার অপর তিন আসামি—নিহত শিশুর বোনের স্বামী সজীব শেখ, তার ছোট ভাই এবং সজীবের মা জাহেদা বেগমকে খালাস দেন আদালত।

পরে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স এবং হিটু শেখের পক্ষ থেকে আপিল হাইকোর্টে আসে। শুনানি শেষে সোমবার হাইকোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০