নিজস্ব প্রতিবেদক
১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে জালালাবাদ অ্যাসোসিয়েশন ভবনের ‘ই এ চৌধুরী মিলনায়তনে’ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকীম মাওলানা আনসার আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান মিয়াজী।

তিনি বলেন, পবিত্র কোরআনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মর্যাদা যেভাবে তুলে ধরা হয়েছে, সেভাবেই তাঁর শান, মান ও মর্যাদা তুলে ধরতে হবে। মহানবী (সা.)-এর পরিচয় ও পরিভাষা উপস্থাপনে কোরআন নির্দেশিত পদ্ধতি অনুসরণ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সেন্টার ফর ইসলামিক রিসার্চ অ্যান্ড কালচার (সিআইআরসি)-এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে পরিষদের সাংগঠনিক সম্পাদক ও ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও আদর্শকে শুধু বাহ্যিক আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করা প্রয়োজন।

আরো পড়ুন...  কক্সবাজার মডেল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

দৈনিক সকালের সময়-এর সম্পাদক ও প্রকাশক এবং পরিষদের উপদেষ্টা মো. নূর হাকিম বলেন, নবীপ্রেমের দাবি শুধু বাহ্যিক অনুশীলনে সীমাবদ্ধ থাকা উচিত নয়। সমাজ থেকে গীবত, সুদ, হিংসা ও অন্যের অধিকার নষ্ট করার মতো কর্মকাণ্ড দূর করতে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ প্রয়োজন।

তিনি বলেন, বাহ্যিক সুন্নতের পাশাপাশি মহানবী (সা.)-এর জীবনাদর্শ, নীতি ও মূল্যবোধ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

দক্ষিণ সুরমা, সিলেটের লালাবাজার ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মো. নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক মন্ত্রী ও সাবেক হুইপ এম. নাদিম উদ্দিন আল আজাদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ক্বারী মাওলানা আজিজুর রহমান বিন ফজলুল হক।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ও শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ ফজলুল হক এবং নূরে মোহাম্মদীয়া হাফিজিয়া আলিম মাদ্রাসা, ঢাকার প্রিন্সিপাল ড. লোকমান হাকিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে মিলাদ শরীফ পরিচালনা করেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ এবং স্থায়ী শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি অধ্যাপক ড. আতাউর রহমান মিয়াজী।

আরো পড়ুন...  মোংলায় সার্ভিস বাংলাদেশ'র আয়োজনে নারী দিবস পালন

সভায় বক্তারা দেশের শিক্ষাব্যবস্থা ও নেতৃত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা নৈতিক ও আদর্শিক মূল্যবোধের চর্চা বাড়ানো এবং মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০