বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান নুর।
১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় তিনি দলের দীর্ঘ রাজনৈতিক পথচলা, গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের কথা স্মরণ করেন।
শুভেচ্ছাবার্তায় আসাদুজ্জামান নুর বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক। গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে।
এ সময় তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ সদর ইউনিয়নসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দলের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছাবার্তায় তিনি দলীয় স্লোগান হিসেবে ‘করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’ উল্লেখ করেন।
মন্তব্য করুন