মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মামলা করতে এসে গ্রেপ্তার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

সড়ক দুর্ঘটনায় নিহত সহপাঠীর পরিবারের পাশে দাঁড়িয়ে থানায় মামলা দায়ের করতে গিয়ে উল্টো গ্রেপ্তার হয়েছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী হাসানুর রহমান। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গ্রেপ্তার শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দিয়ে তার শিক্ষা জীবনে ফেরার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইইই বিভাগের শিক্ষার্থীদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জানুয়ারি বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে রাজশাহীর পুঠিয়া উপজেলার রাজশাহী–নাটোর মহাসড়কের পোল্লাপুকুর এলাকায় একটি যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থী শান্ত ইসলাম নিহত হন। এ ছাড়া আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের স্বজন, স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। দুর্ঘটনার পরপরই বেলপুকুর থানা, পবা হাইওয়ে থানা ও পুঠিয়া থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে থানা সীমানা সংক্রান্ত সিদ্ধান্তহীনতার কারণে পরিস্থিতি কিছুটা জটিল হয়ে ওঠে। এ সময় বাসচালককে আটক করার দাবিতে স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

আরো পড়ুন...  মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা অপরিসীম: ডিএনসি মহাপরিচালক

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সহপাঠী নিহত হওয়ার খবর পেয়ে দুর্ঘটনার প্রায় ৩০ থেকে ৪০ মিনিট পর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হন। বডি ব্যাগে রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে শিক্ষার্থীরা চরম মানসিক আঘাতে আবেগাপ্লুত হয়ে পড়েন। বাসচালক আটক না হওয়া এবং প্রশাসনিক সিদ্ধান্তহীনতার কারণে উপস্থিত জনতা ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ফলে রাজশাহী–ঢাকা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কায় শিক্ষার্থীরা উত্তেজিত জনতাকে শান্ত রাখা এবং বড় ধরনের সংঘর্ষ এড়ানোর চেষ্টা করেন। রাত আনুমানিক ৯টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় একটি কুচক্রী মহল সেনাবাহিনী, পুলিশ, শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এমনকি রাস্তায় পড়ে থাকা লাশের ওপরও ইট-পাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করা হয়। জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা সহপাঠীর মরদেহ নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং পরে সেনাবাহিনীর সহযোগিতায় অ্যাম্বুল্যান্সে করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার পর পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। পরদিন ২৬ জানুয়ারি নিহত শিক্ষার্থী শান্ত ইসলামের পরিবারের পক্ষ থেকে মামলা করতে থানায় গেলে বেলপুকুর থানার সামনে থেকে ইইই বিভাগের শিক্ষার্থী হাসানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন...  রাজশাহীতে ২১ ককটেল উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তিতে ইইই বিভাগের শিক্ষার্থীরা বলেন, তারা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি শ্রদ্ধাশীল এবং দায়িত্ব পালনে তাদের ভূমিকার প্রতি আস্থাশীল। তবে ঘটনার বাস্তবতা ও মানবিক দিক বিবেচনায় নিয়ে বিষয়টি সংবেদনশীলভাবে মূল্যায়নের আহ্বান জানান তারা। একই সঙ্গে গ্রেপ্তার শিক্ষার্থী হাসানুর রহমানকে অবিলম্বে মুক্তি দিয়ে তার শিক্ষা জীবনে ফিরে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০