খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
২৫ মে ২০২৬, ৮:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবস্থিত দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে টানা সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী সোমবার (২৫ মে) থেকে রোববার (৩১ মে) পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

রোববার রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্টদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট অন্যান্য দেশের ব্যবসায়ীদেরও অবহিত করা হয়েছে।

তবে আগামী ১ জুন সকাল ৯টা থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে চালু হবে বলে জানানো হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী সাত দিন বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময় শেষে আবারও কার্যক্রম শুরু হবে।

এদিকে বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস জানান, ঈদের ছুটিতে পণ্য পরিবহন বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। পাশাপাশি বন্দর এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  স্কুল মাঠে খেলাকে কেন্দ্র করে শিশুদের মারধরের অভিযোগ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামগঞ্জের কিংবদন্তি ছাত্রনেতা হেলালের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১২২ বোতল এস্কাফ সিরাপ ও ২০ ভারতীয় মোবাইল জব্দ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান ভেড়ামারা পৌর বিএনপি নেতা শফিকুল ইসলাম ডাবলুর

কিশোরগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা

খাগড়াছড়িতে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার; আটক ১

রামপালে কলেজছাত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাতের দাবি

বাগেরহাটের রামপালে জমি বিরোধে প্রাণনাশের হুমকির অভিযোগ

শ্যামনগরে সন্তানসহ গৃহবধূকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ৩

১০

লন্ডনে আল্লামা দুবাগী সাহেব কিবলার (রহ.) ষষ্ঠ বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল সম্পন্ন

১১

কুড়িগ্রামে ১০৩ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

১২

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে লড়ছে ১৭ বছরের মোসাদ্দেক, অসহায় বাবার সাহায্যের আবেদন

১৩

চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে প্রশ্ন, ওসির বক্তব্য মেলেনি

১৪

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ধস, চন্দনাইশে আহত ৪

১৫

কৃষকদের জন্য প্রতিটি ইউনিয়নে হবে মিনি হিমাগার: চন্দনাইশে বন্যাকবলিত কৃষকদের মাঝে বীজ বিতরণ

১৬

মহারাজার দিঘিতে যুবকের মরদেহ উদ্ধার: বোনসহ দুজন গ্রেপ্তার, হত্যার রহস্য উদঘাটনের দাবি পুলিশের

১৭

মাগুরার শ্রীপুরে হামলায় আহত ব্যক্তির মৃত্যু, পাল্টা হামলায় নিরীহ পরিবারের বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ

১৮

মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন

১৯

পটিয়ার কেলিশহরে রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে খিচুড়ি বিতরণ

২০