মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভালোবাসায় সিক্ত মিলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পরদিনই নির্বাচনী এলাকায় জনতার ভালোবাসায় সিক্ত হলেন অ্যাডভোকেট শফিকুল হক মিলন। শুক্রবার সকাল থেকে তিনি রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ঘুরে সাধারণ ভোটার, সমর্থক ও দলীয় নেতা-কর্মীদের শুভেচ্ছা গ্রহণ করেন। সর্বত্র তাকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ ও উচ্ছ্বাস।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পরদিনই তিনি জনগণের মাঝে গিয়ে কৃতজ্ঞতা জানান। সকাল থেকে তার সফরসূচিতে ছিল বিভিন্ন গ্রাম, বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ ও কুশল বিনিময়। পথের দু’ধারে দাঁড়িয়ে সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করেন। মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ। পুরো এলাকায় ছিল বিজয়ের আবহ।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর পবা-মোহনপুরের মানুষ তাদের প্রত্যাশার প্রতিফলন পেয়েছেন। অনেকেই বলেন, উন্নয়ন ও গণমানুষের রাজনীতি প্রতিষ্ঠায় তারা নতুন করে আশাবাদী। নির্বাচনী ফল ঘোষণার পর থেকেই এলাকায় আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

অ্যাডভোকেট শফিকুল হক মিলন মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, সারা দেশে ধানের শীষের যে বিপুল বিজয় অর্জিত হয়েছে, তা জনগণের রায় এবং আল্লাহর রহমত। তিনি মহান রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই নির্বাচনের প্রকৃত আয়োজক দেশের সাধারণ মানুষ। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনেই এই ঐতিহাসিক বিজয় সম্ভব হয়েছে।” তিনি আরও অঙ্গীকার করেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

আরো পড়ুন...  পোস্টার ছেঁড়া মানে বীরত্ব নয়, হীনম্মন্যতার প্রকাশ

দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি নওহাটা মডেল মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং একটি জানাজায় অংশগ্রহণ করেন। পরে নিজ পিতা-মাতার কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট। ফলাফল ঘোষণার পর থেকেই এলাকাজুড়ে বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়ে।

সার্বিকভাবে বলা যায়, নির্বাচনের পরদিনই জনগণের মাঝে উপস্থিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে অ্যাডভোকেট শফিকুল হক মিলন তার রাজনৈতিক অঙ্গীকারের বার্তা দিয়েছেন—তিনি থাকতে চান মানুষের কাছাকাছি, মানুষের আস্থার প্রতিদান দিতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০