মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় আদালতের রায় অমান্য করে ঘর দখলের অভিযোগ

নাটোরের নলডাঙ্গা পৌর এলাকায় আদালতের রায় উপেক্ষা করে টিনসেড ঘরের তালা ভেঙে দখল নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. জালাল উদ্দীন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এ অভিযোগ তুলে ধরেন। জালাল উদ্দীন জানান, ক্রয়কৃত জমির ওপর বহু বছর আগে একটি টিনসেড ঘর নির্মাণ করে সেখানে তিনি মুরগি পালন করে আসছেন।

তার অভিযোগ, স্থানীয় একটি পেট্রোল পাম্পের মালিক জাহিদ হাসান উক্ত জমির একটি অংশ নিজের দাবি করে বিরোধ সৃষ্টি করেন। এ নিয়ে আদালতে মামলা দায়ের হলে নাটোরের অতিরিক্ত জেলা জজ আদালত গত ১৯ নভেম্বর ২০২৪ তারিখে রায় তার পক্ষে দেন বলে তিনি উল্লেখ করেন।

জালাল উদ্দীনের ভাষ্য অনুযায়ী, সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) আসরের নামাজ শেষে ঘরে গিয়ে তিনি দেখেন, তার ব্যবহৃত তালা ভেঙে নতুন তালা লাগানো হয়েছে। পরে প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারেন, পেট্রোল পাম্পের কর্মচারী আইজদ্দি এ ঘটনার সঙ্গে জড়িত।

তিনি বলেন, “আমি আদালতের রায় পেয়েও দখল হারানোর শঙ্কায় আছি। প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা চাই, যাতে আমার ওপর জোরজুলুম না হয়।”

আরো পড়ুন...  শ্রীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মচারীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি পাম্পের এক পরিচালকের কাছে দেন। ওই ব্যক্তি দাবি করেন, জমিটি বৈধভাবে পেট্রোল পাম্প মালিক জাহিদ হাসানের নামে রেজিস্ট্রি ও খাজনা খারিজ করা রয়েছে।

তিনি আরও বলেন, “ঘর নির্মাণের সময় কোনো বাধা দেওয়া হয়নি। বরং জালাল উদ্দীন তালা দেওয়ায় আমাদের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। এটি বৈধ সম্পত্তি হওয়ায় আমরা দখল মেনে নিতে পারি না।”

উল্লেখ্য, জালাল উদ্দীন নলডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি দ্রুত প্রশাসনিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাইয়ে বেনজীর গ্রেপ্তার, ফেসবুকে পরীমনির ‘মজা’

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৩৬০ বোতল ইস্কফ সিরাপ আটক

দুই মাসেও মেলেনি এপ্রিলের বেতন, সংকটে মিরুখালী স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মচারীরা

বিশ্ব রক্তদাতা দিবসে মানবতার বন্ধন পটিয়ার মতবিনিময় সভা

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

সুবর্ণচরে নারীর সুরক্ষায় কর্মশালা

পলিথিনের ছাউনিতে দেলোয়ারের জীবন

কিশোরগঞ্জে আইন-শৃঙ্খলা জোরদারে সভা

প্রাইজ প্রকল্পে দক্ষতার স্বীকৃতি

জকিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হতে চান হাফিজ মাছুম আহমদ

১০

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত

১১

মোরেলগঞ্জে মাদ্রাসা সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন

১২

মোরেলগঞ্জে নকল সিগারেট উদ্ধারের ঘটনায় ৩ জনের নামে মামলা দায়ের

১৩

মোংলায় বিএনপি নেতা ফারুক’র নামে অপপ্রচার, থানায় জিডি

১৪

কালিহাতীতে গৃহবধূ নির্যাতন, শালিশে হামলার অভিযোগ

১৫

প্রিপেইড মিটারে ভোগান্তিতে কালিয়াকৈরের গ্রাহকরা

১৬

ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে দুধরচকীর শোক

১৭

কিশোরগঞ্জে বিএমবিএফের অভিষেক অনুষ্ঠিত

১৮

উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়নে শঙ্কা, চাঁদাবাজি বন্ধের আহ্বান এমপি আজহারের

১৯

নারীর প্রতি সহিংসতা নিরসনে শরনখোলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

২০