মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি:
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশন-এর উদ্যোগে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় তিন শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মানবিক এ উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার কলকলিয়া ইউনিয়নর শ্রীধরপাশা গ্রামে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব আলম কোরেশীর নিজ বাসভবন প্রাঙ্গণে এ অর্থ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রয়াত উমরা মিয়া কোরেশীর পরিবারের উদ্যোগে প্রতিষ্ঠিত এ সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। প্রতি বছরের ন্যায় এবারও রমজানকে সামনে রেখে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্রামের দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলোর পাশাপাশি আশপাশ এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের তালিকা প্রস্তুত করে স্বচ্ছতার সঙ্গে অর্থ বিতরণ করা হয়েছে। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে এ নগদ সহায়তা তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধরপাশা গ্রামের গণ্যমান্য ব্যক্তি রুহেল আলম কোরেশী, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত হুসেন অমৃত, সাধারণ সম্পাদক মাহবুব আলম মাছুম কোরেশী, সহ-সভাপতি জুনেদ আহমদ, সদস্য সালমান আলম, আনোয়ার হোসেন, আরমান আলম কোরেশীসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরো পড়ুন...  কলকলিয়া ইউনিয়নে যুবদলের ইফতার ও দোয়া মাহফিল

এ সময় বক্তব্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব আলম কোরেশী বলেন, “মাহে রমজান মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য সুযোগ। রোজা আমাদের সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। শুধু খাদ্য ও পানীয় থেকে বিরত থাকাই রোজার মূল লক্ষ্য নয়; বরং অন্তরের লোভ-লালসা ও নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখাও রোজার শিক্ষা। সমাজের বিত্তবানদের উচিত এ মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”

তিনি আরও বলেন, রমজানের চেতনা কেবল একটি মাসে সীমাবদ্ধ না রেখে সারা বছরই অসহায়, সহায়সম্বলহীন ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। সমাজের সকল শ্রেণির মানুষ সম্মিলিতভাবে এগিয়ে এলে দারিদ্র্য বিমোচন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

উপকারভোগীরা এ উদ্যোগের জন্য ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০