মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
২ মার্চ ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক ২

কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল ১৫ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। উদ্ধার অভিযানে চোরাই মোটরসাইকেলের পাশাপাশি দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

ভুক্তভোগী মো. জাকির হোসেন (৩৮) কুলিয়ারচর পৌরসভার পূর্ব গাইলকাটা এলাকার বাসিন্দা। তিনি জানান, গত ১৩ ফেব্রুয়ারি বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে নিজ বসতবাড়ির গেইটের সামনে তার ব্যবহৃত নীল রঙের Suzuki Gixxer SF 155 মোটরসাইকেলটি রেখে ঘরের ভেতরে প্রবেশ করেন। মাত্র পাঁচ মিনিট পর বাইরে এসে তিনি দেখতে পান মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে।

পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে গত ১ মার্চ রোববার তিনি কুলিয়ারচর থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৭) করেন। একইদিনে ‘Bike Bazar Brahmanbaria’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে তার চোরাই মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেখতে পান। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন।

এ তথ্যের ভিত্তিতে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন-এর নির্দেশে এসআই সুজন বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ একটি দল ভুক্তভোগীকে নিয়ে ওইদিন রাতেই ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানাধীন সরাইল মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে মোটরসাইকেলসহ তিনজনকে সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ। অভিযান চালিয়ে মো. রাসেল (২২) ও মো. মমিনুল হাসান (২৩) নামের দুইজনকে আটক করা হয়। তবে চোরচক্রের আরেক সদস্য আনোয়ার হোসেন (৩৫) কৌশলে পালিয়ে যায়।

আরো পড়ুন...  শিবগঞ্জ সীমান্তে মাদক উদ্ধার, আটক ১

আটককৃতদের মধ্যে মো. রাসেল সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার টেবলাই বাজার গ্রামের বাসিন্দা এবং মো. মমিনুল হাসান ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার দামাউরা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে আনোয়ার হোসেনসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা সহযোগীর মাধ্যমে কুলিয়ারচর এলাকা থেকে মোটরসাইকেলটি চুরি করে সরাইলে এনে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।

উদ্ধার করা মোটরসাইকেলটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা। এছাড়া একটি আইফোন এক্সআর ও একটি বাটন ফোন জব্দ করা হয়েছে।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার জানান, চোরচক্রটি আন্তঃজেলা পর্যায়ে সক্রিয়। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পরদিন ২ মার্চ ভুক্তভোগী মো. জাকির হোসেন বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা একজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন (মামলা নং-৩(৩)২৬ইং)। মামলার পর গ্রেপ্তারকৃত দুই আসামিকে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

স্থানীয়দের মতে, পুলিশের দ্রুত পদক্ষেপে চোরচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ শনাক্ত হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে। তারা পলাতক আসামিসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০