মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
৭ মার্চ ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীতে তেলের তীব্র সংকট, যানজট ও ভোগান্তি বাড়ছে

রাজশাহী বিভাগে হঠাৎ করে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে, যা সাধারণ মানুষ ও যাত্রীদের দৈনন্দিন যাতায়াতে বিশাল ভোগান্তি সৃষ্টি করছে। বিশেষ করে মোটরসাইকেল চালকরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন। অনেকেই অভিযোগ করেছেন, প্রয়োজন অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না।

নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। তেল পাওয়ার আশায় অনেকে এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরছেন, তবুও পুরো চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় কয়েকটি স্টেশন সাময়িকভাবে বন্ধ রয়েছে। যেসব স্টেশনে তেল আছে, সেগুলোতেও বিক্রি হচ্ছে সীমিত পরিমাণে।

পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, রাজশাহী বিভাগের আট জেলায় মোট ২৭৯টি ফিলিং স্টেশন রয়েছে। তবে গত তিন দিন ধরে পেট্রোল ও অকটেনের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ফলে হঠাৎ করে তেল সংকট প্রকট আকার ধারণ করেছে।

নগরীর ভাটাপাড়া এলাকার একজন বাসিন্দা জানান, তিনটি ফিলিং স্টেশন ঘুরে তিনি মাত্র ৮০০ টাকার পেট্রোল নিতে পেরেছেন। এর মধ্যে একটি স্টেশন থেকে ৫০০ টাকা এবং আরেকটি স্টেশন থেকে ৩০০ টাকার তেল পেয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকেই নগরীতে তেলের সংকট স্পষ্ট হয়ে ওঠে। বেশিরভাগ স্টেশন বাইকারদের চাহিদা অনুযায়ী তেল দেওয়া বন্ধ করে দেয়। কোথাও সর্বোচ্চ ২০০ টাকা, আর কোথাও ৫০০ টাকার বেশি তেল দেওয়া হয়নি।

আরো পড়ুন...  খুবিতে হাবারমাস ভাবনায় সেমিনার

একজন মোটরবাইক চালক বলেন, “প্রতিদিনই বাইক ব্যবহার করতে হয়। তাই একাধিক পাম্প ঘুরে ট্যাংকিতে তেল ভরার চেষ্টা করছি।”

পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস ও পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল জানান, “মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাবের কারণে তেল সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। গত তিন দিন ধরে ফিলিং স্টেশনগুলো চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে না। ফলে পাম্পগুলোও গ্রাহকদের চাহিদা মেটাতে পারছে না।”

তিনি আরও বলেন, “কিছু স্টেশন তেল না থাকায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। যেসব স্টেশনে তেল রয়েছে, সেগুলোতেও সীমিত পরিমাণে বিক্রি হচ্ছে। মানুষ আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কিনছে। যারা বেশি বাইক চালান, তারা একাধিক পাম্পে ঘুরে বাড়িতে সংরক্ষণ করছেন। এতে সংকট আরও প্রকট হয়ে উঠেছে।”

অবস্থা স্বাভাবিক কবে হবে তা এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সাধারণ মানুষ আশা করছেন, শিগগিরই তেলের সরবরাহ স্বাভাবিক হয়ে তাদের দৈনন্দিন জীবন ও যাতায়াত ব্যাহত না হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০