উজ্জল রায় , নড়াইল প্রতিনিধি
১৩ মার্চ ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা সহ দুই মাদক কারবারি গ্রেফতার

নড়াইলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ শাকিল ভুঁইয়া (৩১) ও লাকু মোল্যা (৩৮)। তাদের মধ্যে শাকিল ভুঁইয়া নড়াইলের কালিয়া থানার বনগ্রাম এলাকার বাসিন্দা এবং তিনি মোঃ শহীদ ভুঁইয়ার ছেলে। অপরদিকে লাকু মোল্যা একই এলাকার তোতা মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে যে, নড়াইল সদর থানাধীন বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রাম বাজার এলাকায় কিছু মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল খালেকের তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম। এ সময় তার সঙ্গে এএসআই (নিঃ) মোঃ আখতারুল ইসলামসহ ডিবি পুলিশের একটি দল অংশ নেয়। পুলিশ বৃহস্পতিবার রাতে বাঁশগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাঁশগ্রাম বাজার এলাকায় জনৈক জাকির মোল্যার ডেকোরেটর দোকানের সামনে পাকা সড়কের ওপর অভিযান চালায়।

আরো পড়ুন...  খাগড়াছড়িতে ১০ দলীয় ঐক্য ও জামায়াত সমর্থিত প্রার্থীর বিশাল গণমিছিল ও সমাবেশ

অভিযানের সময় সন্দেহজনক অবস্থায় থাকা দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মাদক সমাজের জন্য একটি বড় অভিশাপ। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে ডিবি পুলিশের এ অভিযানে স্থানীয় এলাকাবাসীর মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের ফলে এলাকায় মাদক ব্যবসা অনেকটাই কমে আসবে এবং তরুণ সমাজ মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০