শরিফুল ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি
১৫ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের লেখনি সমাজ গঠনে গুরুত্বপূর্ণ: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই সমাজের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরা সম্ভব এবং তাদের দায়িত্বশীল ভূমিকার মধ্য দিয়েই একটি সঠিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে ওঠে। তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের মত প্রকাশের অধিকার রক্ষায় সব সময়ই বিএনপি কাজ করেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

শনিবার (১৪ মার্চ) টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আক্তার শামীম।

প্রতিমন্ত্রী টুকু বলেন, দেশের সাংবাদিকরা সব সময় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। সমাজের নানা সমস্যা, অনিয়ম এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে জনগণকে সচেতন করতে গিয়ে অনেক সময় তারা নিজেদের পরিবারকেও পর্যাপ্ত সময় দিতে পারেন না। কিন্তু তারপরও তারা নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন, যা একটি সচেতন ও সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার সময় থেকেই সংবাদমাধ্যমের স্বাধীনতা আরও সুসংহত হয় এবং গণতান্ত্রিক চর্চার ভিত্তি শক্তিশালী হয়। সেই ধারাবাহিকতায় সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার পক্ষে বিএনপি সব সময় অবস্থান নিয়েছে।

আরো পড়ুন...  জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

টাঙ্গাইল জেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, টাঙ্গাইলকে একটি আধুনিক ও উন্নত জেলায় পরিণত করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের পথ তৈরি করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সাংবাদিকদের সহযোগিতায় আগামী দিনে টাঙ্গাইলকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত এবং কিশোর গ্যাংমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। এজন্য প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি মু. জুবায়েদ মল্লিক বুলবুল এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন।

ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ, সাধারণ গ্রন্থাগারের সম্পাদক কবি মাহমুদ কামাল, দ্যা ফিন্যান্সিয়াল টুডে পত্রিকার নির্বাহী সম্পাদক শাহীন আব্দুল বারী, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জেড আই খান এবং সাবেক সাধারণ সম্পাদক কামনা শীর্ষ শেখর।

আরো পড়ুন...  কুলিয়ারচরে বিশেষ ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী মেলা শুরু

এছাড়াও প্রবীণ সাংবাদিক ও জেলা ক্ষেতমজুর পার্টির সভাপতি ওয়াহেদুজ্জামান মতি সহ প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ও সাংবাদিক ইউনিয়নের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলটি সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের এক মিলনমেলায় পরিণত হয়, যেখানে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে গণমাধ্যমের ভূমিকা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০