ইতিহাস ডেস্ক
৩০ মার্চ ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাম্প ঘুরেও তেল পাননি এমপি, সংসদে তুললেন অভিযোগ

সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও এমপিরা। ছবি : সংগৃহীত
সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও এমপিরা। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদে পেট্রোল পাম্প ঘুরেও নিজের গাড়ির জন্য তেল না পাওয়ার অভিযোগ তুলেছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম। সোমবার (৩০ মার্চ) সংসদে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, কয়েকটি পাম্পে ঘুরেও তিনি গাড়ির জন্য তেল পাননি।

সোমবারের অধিবেশনে সভাপতিত্ব করেন ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশনে উপস্থিত ছিলেন।

বক্তব্যে মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘আজকে যদিও তেল নিয়ে কথা উঠেছে, তবে আমি নিজেও কয়েকটি পাম্পে ঘুরে আমার গাড়িতে তেল পাইনি।’

তার এ বক্তব্যকে সমর্থন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম। তিনি বলেন, তার এলাকার পেট্রোল পাম্পগুলোতেও পেট্রল ও অকটেন পাওয়া যাচ্ছে না। তবে মোটরসাইকেল চালকেরা বাইরে থেকে বোতলে করে তেল কিনছেন।

তবে একই দিন সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে ইকবাল হাসান মাহমুদ টুকু দাবি করেন, দেশে জ্বালানির কোনো প্রকৃত সংকট নেই। অতিরিক্ত কেনা ও মজুতের প্রবণতার কারণেই এই চাপ তৈরি হয়েছে।

মন্ত্রী বলেন, দেশে ব্যবহৃত মোট জ্বালানির প্রায় ৬৩ শতাংশই ডিজেল, যার সরবরাহ স্বাভাবিক রয়েছে। অন্যদিকে অকটেন ও পেট্রলের ব্যবহার মাত্র ৬ থেকে ৬ দশমিক ৮ শতাংশ। ফলে ফিলিং স্টেশনগুলোতে পেট্রল বা অকটেনের দীর্ঘ লাইন প্রকৃত সংকটের প্রতিফলন নয়, বরং অতিরিক্ত ক্রয় ও মজুতের কারণে তৈরি হওয়া কৃত্রিম চাপ।

আরো পড়ুন...  তেল বিক্রিকে কেন্দ্র করে পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে সরকারের প্রস্তুতির কারণে দেশে এখনো পর্যাপ্ত মজুত রয়েছে।

জ্বালানিমন্ত্রী সংসদকে জানান, গত ১৭ ফেব্রুয়ারি দেশে তেলের মজুত ছিল ২ লাখ ৬০ হাজার টন। ৩০ মার্চ তা ২ লাখ ১৮ হাজার টনে নেমে এলেও এই ৪১ দিনে ৪ লাখ ৮২ হাজার টন ডিজেল বিক্রির পরও উল্লেখযোগ্য মজুত রয়েছে।

সরকার কৃত্রিম সংকট তৈরিকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এ পর্যন্ত ৩ হাজার ১৬৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ৫৩টি মামলা, ৭৫ লাখ টাকা জরিমানা এবং ১৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে ২ লাখ ৮ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০