মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি,
২ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাচোল থানায় নতুন ওসি সুকোমল

চাপাইনবাবগঞ্জের নাচোল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুকোমল চন্দ্র দেবনাথ। তার যোগদানের মধ্য দিয়ে উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনবান্ধব পুলিশিং সেবা আরও জোরদার হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশিং পেশায় সততা, সাহসিকতা ও কর্মনিষ্ঠার জন্য ইতোমধ্যেই নিজেকে একটি আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন সুকোমল চন্দ্র দেবনাথ। চাঁপাইনবাবগঞ্জ জেলায় যোগদানের পর থেকেই তিনি তার পেশাদারিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। বিশেষ করে সদর মডেল থানায় তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি একাধিক জটিল ও আলোচিত মামলার রহস্য উদ্ঘাটন করে ব্যাপক প্রশংসা অর্জন করেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর নাচোল থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। দায়িত্ব গ্রহণের শুরুতেই তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, অপরাধ দমনে কোনো ধরনের আপস করা হবে না। অন্যায়কারী যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তার নেতৃত্বে নাচোলকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

সুকোমল চন্দ্র দেবনাথ শুধু কঠোর আইন প্রয়োগকারী কর্মকর্তা নন, তিনি একজন মানবিক ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবেও পরিচিত। থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ, জিডি করতে আসা ভুক্তভোগী কিংবা বিভিন্ন সমস্যায় সহায়তা প্রত্যাশী সবার সঙ্গে তিনি আন্তরিক আচরণ করেন। দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান দেওয়ার দক্ষতা তাকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।

আরো পড়ুন...  এসএসসিতে এক বিষয়ে ফেল, শিক্ষার্থীর মৃত্যু

তার কর্মপরিকল্পনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে সন্ত্রাস ও অপরাধ দমন কার্যক্রম জোরদার করা, অপরাধী চক্রের নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। পাশাপাশি নির্যাতিত ও অসহায় মানুষের জন্য থানাকে একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার কথাও জানিয়েছেন তিনি।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, তার দক্ষ নেতৃত্ব ও পেশাদার মনোভাব নাচোল থানার কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনবে। একই সঙ্গে অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখার মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন তিনি।

নতুন দায়িত্বে সুকোমল চন্দ্র দেবনাথের এই যাত্রা নাচোল উপজেলার জন্য একটি আশাব্যঞ্জক অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন অনেকেই। তার নেতৃত্বে অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান ও জনসেবামুখী কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার পরিবেশ আরও সুদৃঢ় হবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০