চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
৪ এপ্রিল ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুলগামী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত হাসিবুল ইসলাম জিহান (১১) স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। একই ঘটনায় তার চাচাতো বোন ও সহপাঠী মেহজাবিন আক্তার তানিসা (১১) গুরুতর আহত হয়েছে।

শনিবার সকালে স্কুলে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিহান ও তানিসা প্রতিদিনের মতো হেঁটে স্কুলে যাচ্ছিল। তারা ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকার একটি স্থানে পৌঁছালে পেছন থেকে আসা একটি নিয়ন্ত্রণহীন লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জিহানের মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় তানিসা।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। জিহানের মরদেহ উদ্ধার করা হয় এবং আহত তানিসাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের পরিবারের সদস্যরা জানান, জিহান ও তানিসা দু’জনই মেধাবী শিক্ষার্থী ছিল এবং প্রতিদিন একসঙ্গে স্কুলে যেত। ঘটনার দিনও তারা নাস্তা শেষে একসাথে বাড়ি থেকে বের হয়েছিল। স্কুলের কাছাকাছি পৌঁছানোর আগেই এই দুর্ঘটনা ঘটে, যা পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন...  বিরামপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাব উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় এলাকায় গভীর শোক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা মহাসড়কে নিরাপত্তা জোরদার এবং নিয়ন্ত্রণহীন যান চলাচল বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০