নোয়াখালী ব্যুরো
১৪ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে ১৬ বছরের মাদ্রাসা ছাত্র নিখোঁজ: সন্ধান চায় পরিবার

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মোঃ মেহেরাব হোসেন ওরফে অনন্যা (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত সোমবার (১৩ এপ্রিল) সকালে খালার বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় তার পরিবার ও স্বজনদের মাঝে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ মেহেরাব হোসেন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব লালপুর গ্রামের মোঃ ইমাম হোসেনের ছেলে। সে স্থানীয় সিলোনিয়া মোহাম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসায় পঞ্চম জামাতে পড়াশোনা করত।

মেহেরাবের মামা মোঃ মামুনুর রশিদ জানান, ঈদুল ফিতর উপলক্ষে গত ১৫ মার্চ মেহেরাব মাদ্রাসা থেকে বাড়িতে আসে। এরপর ১০ এপ্রিল সে উপজেলার দক্ষিণ মানিকপুর এলাকায় খালার বাড়িতে বেড়াতে যায়। ১৩ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে খালার বাড়ি থেকে কাউকে কিছু না বলে সে বাইরে বের হয়। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে আর ফিরে আসেনি।

নিখোঁজের পর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও মেহেরাবের কোনো সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সেনবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আরো পড়ুন...  কক্সবাজার মডেল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পরিবার জানায়, নিখোঁজ মেহেরাব হোসেনের গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট এবং মুখমণ্ডল লম্বাটে। সে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল মাদ্রাসার পায়জামা ও টি-শার্ট।

যদি কোনো হৃদয়বান ব্যক্তি মেহেরাব হোসেনের সন্ধান পান, তবে নিকটস্থ থানায় অথবা পরিবারের দেওয়া যোগাযোগ নম্বরে (০১৭১৭-৯৪৯৪৪৪) তথ্য জানানোর জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০