Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ১:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইসরায়েল ১০ মিনিটে হিজবুল্লাহর ৩০ ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের উত্তরাঞ্চলে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে প্রতিশোধমূলক হামলার তীব্রতা বাড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার (১৫ এপ্রিল) ভোরে মাত্র ১০ মিনিটের ব্যবধানে হিজবুল্লাহর অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলে আঘাত হেনেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

সংবাদ সূত্রগুলো জানায়, বুধবার ভোর থেকে হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু হলে সীমান্তবর্তী কিরিয়াত শামুনা শহরসহ গ্যালিলি (আল-জালিল) অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। স্থানীয় সূত্রগুলো দাবি করেছে, ১০ মিনিটের এই ঝটিকা হামলায় উত্তর ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অন্তত ৩০টি রকেট আঘাত হানে। এর মধ্যে পশ্চিম গ্যালিলি অঞ্চলেই ১০টি রকেট আঘাত হেনেছে।

এদিকে ইসরায়েলি গণমাধ্যম ‘চ্যানেল টুয়েলভ’ এক প্রতিবেদনে জানিয়েছে, লেবানন থেকে ছোঁড়া অন্তত ৮টি ক্ষেপণাস্ত্র কিরিয়াত শামুনা শহর ও এর আশপাশের জনপদে সরাসরি আঘাত হেনেছে।

হামলার পর ইসরায়েলের দখলকৃত আক্কা, নেহারিয়া, উচ্চ গ্যালিলি ও পশ্চিম গ্যালিলি অঞ্চলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনবরত সতর্ক সাইরেন বাজতে থাকে। তবে এই হামলায় এখন পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আরো পড়ুন...  মিশরে রাষ্ট্রদূতের সঙ্গে ইত্তিহাদ প্রতিনিধিদলের সাক্ষাৎ, দূতাবাসে ইফতার

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এবং নিজ দেশের সীমান্তে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতেই হিজবুল্লাহ এই আক্রমণ জোরদার করেছে বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল ১০ মিনিটে হিজবুল্লাহর ৩০ ক্ষেপণাস্ত্র হামলা

রাত ২টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাইনি: সংসদে এমপি কামালের অভিযোগ

ফরিদপুর মডেল দেখে বরিশালে বর্জ্য থেকে জ্বালানি প্লান্টের পরিকল্পনা

আল-আজহারের নামে প্রতারণা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন

বরিশালে গ্যাস সিলিন্ডার লিকেজে ভয়াবহ বিস্ফোরণ: বাবা-ছেলে দগ্ধ, ভবন তছনছ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইলিশ সংরক্ষণে সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু, উপকূলে কড়া নজরদারি

ভান্ডারিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

নিখোঁজের ৫ দিন পর চৌমুহনীতে মিলল মাদ্রাসা ছাত্র মেহেরাব

১০

হিলিতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণে উৎসবমুখর আয়োজন

১১

নিত্যসংগ্রামে সাধারণ মানুষ, জীবিকার লড়াইয়ে প্রতিদিনের যুদ্ধ

১২

রডের বদলে বাঁশে ব্রিজ, সরকারি প্রকল্পে লুটপাটের অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন, জাতীয়করণের দ্রুত বাস্তবায়নের দাবি

১৪

শীলখালী চেকপোস্টে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

১৫

ভেড়ামারায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

১৬

সোনামসজিদ সীমান্তে মাদকসহ আটক ১

১৭

শাহজালাল বিমানবন্দরে স্বপন আটক

১৮

যুগপূর্তিতে নতুন দিগন্তে ‘দৈনিক চাঁপাই দর্পণ’, উদ্বোধন ই-পেপার

১৯

নলডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

২০