আল আমিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি
১৪ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পৌরবাসীর সেবায় মেয়র হতে চান বিএনপি নেতা সাইফুল ইসলাম ডালিম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূল নেতৃত্ব ও দলীয় আনুগত্যের মধ্য দিয়ে স্থানীয় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছেন। এবার তিনি পৌরবাসীর সেবায় পাঁচবিবি পৌরসভার মেয়র পদে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেছেন।

জানা যায়, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের নন্দইল গ্রামে জন্মগ্রহণ করেন সাইফুল ইসলাম ডালিম। ছাত্রজীবন থেকেই তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতির সঙ্গে যুক্ত হন।

১৯৮৭ সালে সক্রিয়ভাবে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হয়ে নিজ এলাকার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পান তিনি। এরপর ধাপে ধাপে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, সভাপতি এবং উপজেলা বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন।

ব্যবসায়িক কারণে নব্বইয়ের দশকে পাঁচবিবি পৌর শহরে বসবাস শুরু করেন তিনি। ১৯৯৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ড সভাপতি ও পৌর কৃষকদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করেন।

২০১১ সালে তিনি পাঁচবিবি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন। পরবর্তীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ২০২২-২৩ সালে উপজেলা বিএনপির আহ্বায়ক থাকাকালে তার নেতৃত্বে ৭২টি ওয়ার্ড কমিটি ও ৮টি ইউনিয়ন কমিটি গঠন করা হয়।

আরো পড়ুন...  কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

২০২৩ সালে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে তিনি পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মামলা, হামলা ও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। তবুও দলীয় কর্মসূচি বাস্তবায়নে রাজপথে সক্রিয় ছিলেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে কাজ করেছেন।

সাইফুল ইসলাম ডালিম বলেন, দীর্ঘদিন ধরে সামাজিক, ধর্মীয় ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। ভবিষ্যতেও পৌরবাসীর কল্যাণে কাজ করতে চাই। এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কোমলমতি শিশুদের জন্য মৈত্রী স্কুল বাসের উদ্বোধন ও শিক্ষা সামগ্রী বিতরণ

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

১০

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১১

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১২

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৩

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৪

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৫

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৬

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৭

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৮

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৯

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

২০