শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
১ জুন ২০২৬, ৭:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদ শেষে মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরে ফিরছে কর্মজীবী মানুষের ঢল

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে গাজীপুরসহ আশপাশের এলাকা ও রাজধানী ঢাকা। পোশাক কারখানা ও বিভিন্ন অফিস-আদালত খুলে যাওয়ায় সড়কে বাড়ছে যানবাহনের চাপ, একই সঙ্গে কর্মস্থলে ফিরছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সোমবার (১ জুন) সকালে গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈরসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, ঈদের সময়কার নিরবতা অনেকটাই কেটে গেছে। প্রধান সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও গণপরিবহনের সংখ্যা বেড়েছে। বাসস্ট্যান্ডগুলোতেও অফিসগামী যাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে এখনো পূর্ণ কর্মদিবসের মতো ভিড় তৈরি হয়নি।

চন্দ্রা ত্রিমোড় এলাকায় ভিক্টর ক্লাসিক বাসের সহকারী সোহেল বলেন, “ঈদের আগে যেমন চাপ থাকে এখনো তেমন হয়নি। অফিস খোলায় কিছু যাত্রী বাড়ছে, তবে অনেক সিট এখনো ফাঁকা থাকছে।”

একই এলাকায় বাসচালক আজাদ ইসলাম জানান, “রাস্তায় গাড়ি বাড়লেও যাত্রী এখনো কম। অনেকেই এখনো গ্রামে আছেন। আগামী কয়েকদিনে চাপ আরও বাড়বে।”

চন্দ্রা মোড়ে অপেক্ষমাণ ভিআইপি পরিবহনের সুপারভাইজার আব্বাস উদ্দিন বলেন, গত কয়েক দিনের তুলনায় আজ যানবাহন কিছুটা বেড়েছে, তবে পুরোপুরি স্বাভাবিক পরিস্থিতি ফিরতে আরও সময় লাগবে।

আরো পড়ুন...  স্ত্রীর মনোমালিন্যে প্রাণ গেল তরুণের

অন্যদিকে কর্মস্থলে ফেরা কয়েকজন চাকরিজীবী জানান, সহকর্মীদের অনুপস্থিতির কারণে অফিসে এখনো ঈদের ছুটির আমেজ রয়ে গেছে।

পরিবহন শ্রমিকরা মনে করছেন, আগামী কয়েকদিনের মধ্যেই অধিকাংশ মানুষ ঢাকায় ফিরলে মহাসড়কে যানবাহনের চাপ আরও বাড়বে এবং নগরজীবন ফিরবে স্বাভাবিক ব্যস্ততায়।

উল্লেখ্য, গত ২৮ মে দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। ঈদের টানা ছুটিতে লাখো মানুষ ঢাকা ও গাজীপুর ছেড়ে গ্রামের বাড়িতে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০